― Advertisement ―

spot_img

ইউনিয়ন বিএনপির সভাপতি- সম্পাদকের অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

মাহবুব ইসলাম, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অনিয়ম-দুর্নীতি, সরকারি প্রণোদনা আত্মসাৎ, সরকারি সেবা পেতে...
প্রচ্ছদসারা বাংলাগোবিন্দগঞ্জে সেতুর নিচ থেকে নবজাতক উদ্ধার

গোবিন্দগঞ্জে সেতুর নিচ থেকে নবজাতক উদ্ধার

মোঃ আবুল খালেক, গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সেতুর নীচ থেকে জীবিত অবস্থায় এক নবজাতক ছেলে সন্তান উদ্ধার করা হয়েছে।

বুধবার (৩ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার রাখাল বুরুজ ইউনিয়নের অভিরামপুর গ্রামের সেতুর নীচ থেকে নবজাতকটিকে উদ্ধার করে স্থানীয়রা । পরে তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

স্থানীয়রা জানান, সেতুর নিচে নবজাতকের কান্না শুনে লোকজন গিয়ে নবজাতকটিকে দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা শেষে অভিরামপুরের গ্রামে আব্দুল জব্বারের পুত্র সাহরুল কবিরাজের কাছে দেয়া হয়েছে।

সাহরুল ইসলাম নামে একজন জানান, বাচ্চাটি সুস্থ রয়েছে। আমার কোন সন্তান নেই। যদি কোন আইনি জটিলতা না থাকে তাহলে বাচ্চাটিক দত্তক নিতে চাই।

এ ব্যাপারে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পবিরার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাফরিন জাহিদ জিতি জানান, যারা নবজাতকে হাসপাতালের আউটডোরে চিকিৎসার জন্য নিয়ে এসেছিল, চিকিৎসা শেষে আবার তারা নিয়ে চলে যায়।

আরও পডুনঃ আবারও জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ নবজাতক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, চিকিৎসা শেষে একটি পরিবারের কাছে পরিচর্যার জন্য দেয়া হয়েছে। নবজাতকটির যাবতীয় নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরণের ব্যবস্থা নেয়া হবে।