― Advertisement ―

spot_img

উচ্চশিক্ষার সংকট: দক্ষ গ্র্যাজুয়েট তৈরির পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ শিক্ষক প্রশিক্ষণ

সামরিক জগতে একটি বহুল প্রচলিত প্রবাদ রয়েছে—‘কঠিন প্রশিক্ষণ, সহজ যুদ্ধ’। অর্থাৎ প্রশিক্ষণ যত কঠোর ও বাস্তবসম্মত হবে, যুদ্ধক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা তত বাড়বে। একজন সৈনিকের...
প্রচ্ছদসারা বাংলাচাঁপাইনবাবগঞ্জে ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে শামসুদ্দীন কালু (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তার কাছ থেকে ২৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) সকালে বারঘোরিয়া ইউনিয়নের নতুন বাজার নীল কুঠির মাঠ গ্রামে তার নিজ বাড়ির প্রবেশ গেটের সামনে দেহ তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

ডিএনসি চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদারের নেতৃত্বে একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেপ্তারকৃত শামসুদ্দীন কালুর ব্যাগ থেকে ২৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ফেনসিডিল ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।

আরও পড়ুনঃ রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না হলে হাজারো সংস্কারে লাভ নেই : আমীর খসরু মাহমুদ চৌধুরী

এ ঘটনায় তার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে ডিএনসি জানিয়েছে।