― Advertisement ―

spot_img

ভুয়া মুক্তিযোদ্ধাদের আইনের আওতায় আনা হবে: মুক্তিযুদ্ধ মন্ত্রী

মুক্তিযোদ্ধা হিসেবে সরকারি সুযোগ-সুবিধা গ্রহণকারী অমুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান।বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে...
প্রচ্ছদসারা বাংলাচাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত গতিতে মোটরযান চালানোর বিরুদ্ধে বিআরটিএ'র বিশেষ অভিযান

চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত গতিতে মোটরযান চালানোর বিরুদ্ধে বিআরটিএ’র বিশেষ অভিযান

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদ-উল-ফিতর-২০২৫ উদযাপন শেষে ঈদ ফেরত যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে বিআরটিএ। শুক্রবার (৪ এপ্রিল) শহরের বিভিন্ন স্থানে মোবাইল কোর্টের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুজ চন্দের নেতৃত্বে অভিযানে অংশ নেন পুলিশ বিভাগ, জেলা ট্রাক কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান এবং বিআরটিএ চাঁপাইনবাবগঞ্জের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শাহজামাল হক। অভিযানে সার্বিক সহযোগিতা করেন বিআরটিএর কর্মচারীবৃন্দ।

আরও পড়ুনঃ সখীপুরে ধর্ষকের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন

অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়, অতিরিক্ত গতিতে যানবাহন চালানো, ফিটনেসবিহীন মোটরযান পরিচালনা এবং লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রশাসনের এ উদ্যোগে যাত্রীদের মধ্যে স্বস্তি দেখা গেছে।