― Advertisement ―

spot_img

ঢাকাসহ ২০ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, সতর্ক সংকেত জারি

দেশের বিভিন্ন অঞ্চলে শনিবার দুপুরের মধ্যে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা...
প্রচ্ছদসারা বাংলাভালুকায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মৃত্যু

ভালুকায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মৃত্যু

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহিম (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৮ এপ্রিল) বিকাল সোয়া ৩টার দিকে ভালুকার আঞ্চলিক ভরাডোবা-ঘাটাইল সড়কের বান্দিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহিম পাশ্ববর্তী ফুলবাড়িয়া উপজেলার কান্দানিয়া গ্রামের মো. সফি মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ থেকে খৈ বোঝাই একটি ট্রাক (নম্বর: বগুড়া ভ-১১-১৮২৪) কিশোরগঞ্জ যাচ্ছিল। পথিমধ্যে বান্দিয়া এলাকার নাফকো কোম্পানির সামনে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী মাহিম গুরুতর আহত হন।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে মাহিমকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ মাগুরায় আর্মি অভিযানে দেশি-বিদেশি অস্ত্রসহ সন্ত্রাসী ফরিদসহ গ্রেফতার ৯

ভালুকা মডেল থানার এসআই সজীব জানান, “ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। তার খোঁজে অভিযান চলছে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।