― Advertisement ―

spot_img

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ সফিউল আলম।রোববার...
প্রচ্ছদসারা বাংলারাজবাড়ীর কালুখালীতে আম গাছ থেকে পড়ে প্রবাসীর স্ত্রীর মৃত্যু

রাজবাড়ীর কালুখালীতে আম গাছ থেকে পড়ে প্রবাসীর স্ত্রীর মৃত্যু

মোঃ জাহিদুর রহিম মোল্লা, রাজবাড়ী প্রতিনিধি ● রাজবাড়ীর কালুখালী উপজেলায় আম গাছ থেকে পড়ে ইতি বেগম (৩০) নামের এক প্রবাসীর স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ মে) সকাল ১০টার দিকে উপজেলার মাজবাড়ী ইউনিয়নের রায়পুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইতি বেগম রায়পুর গ্রামের রোস্তম মন্ডলের মেয়ে এবং পূর্বফুল কাউন্নাইর গ্রামের সৌদি প্রবাসী সোহান মন্ডলের স্ত্রী। তার পাঁচ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে ইতি বেগম শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন। সকালে মায়ের সঙ্গে বাড়ির পাশে আম পাড়তে গিয়ে গাছে ওঠেন। এসময় গাছের একটি ডাল ভেঙে গেলে তিনি নিচে পড়ে যান এবং গুরুতর আহত হন।

পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা মিলে তাকে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় রাজবাড়ী সদর হাসপাতালে রেফার করা হয়। চিকিৎসাধীন অবস্থায়ই তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ রামগঞ্জের নিখোঁজ রাহাতের গলিত লাশ উদ্ধার সোনাইমুড়ির ডোবা থেকে

স্থানীয় ইউপি সদস্য মো. জাহিদুল ইসলাম বলেন, “ইতির অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”

এ বিষয়ে কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, “ঘটনার বিষয়ে আমার জানা ছিল না। তথ্য নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

হঠাৎ এমন মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে চলছে আহাজারি, আর স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে গভীর শোক।