― Advertisement ―

spot_img

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ককটেল বিস্ফোরণ, উদ্ধার আরেকটি

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নিমতলা মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের খবর পাওয়া...
প্রচ্ছদসারা বাংলাকোতোয়ালী থানার নবনিযুক্ত ওসির নেতৃত্বে বিশেষ অভিযান, একদিনে গ্রেপ্তার ২৮

কোতোয়ালী থানার নবনিযুক্ত ওসির নেতৃত্বে বিশেষ অভিযান, একদিনে গ্রেপ্তার ২৮

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ নগরীতে নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলামের নেতৃত্বে কোতোয়ালী মডেল থানার পুলিশের বিশেষ অভিযানে একদিনেই ২৮ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৫ জুন ২০২৫) বিকেলে ওসি শিবিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল নগরীর কৃষ্টপুর, পাটগুদাম, কেওয়াটখালী এবং দুলদুল ক্যাম্প এলাকায় একযোগে এই অভিযান পরিচালনা করে।

অভিযানে চুরি, ছিনতাই, মাদক ব্যবসা, জুয়া এবং অন্যান্য অপরাধে জড়িত সন্দেহে ২৮ জনকে আটক করা হয়। পরদিন বৃহস্পতিবার (২৬ জুন) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং শহরকে অপরাধমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়দের সহযোগিতায় শহরের বিভিন্ন স্পটে নজরদারি বাড়ানো হয়েছে।

আরও পড়ুনঃ রাস্তাটি কার অর্থায়নে? স্থানীয় সরকার না ব্যক্তি উদ্যোগ? জনমনে প্রশ্নের ঝড়

প্রসঙ্গত, সদ্য দায়িত্বপ্রাপ্ত ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম ২৪ জুন কোতোয়ালী মডেল থানায় দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পরদিনই তিনি শহরের অপরাধ দমনে মাঠে নামেন এবং ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।

ওসি শিবিরুল ইসলাম বলেন, “ময়মনসিংহ শহরকে নিরাপদ রাখতে যা যা করণীয়, আমরা তা করবো। জনসাধারণের সহযোগিতা নিয়ে আমরা একটি শান্তিপূর্ণ নগরী গড়তে চাই।”