― Advertisement ―

spot_img

ইউনিয়ন বিএনপির সভাপতি- সম্পাদকের অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

মাহবুব ইসলাম, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অনিয়ম-দুর্নীতি, সরকারি প্রণোদনা আত্মসাৎ, সরকারি সেবা পেতে...
প্রচ্ছদসারা বাংলাযাদুকাটা নদীতে ভারতীয় মদের চালানসহ দুই যুবক আটক

যাদুকাটা নদীতে ভারতীয় মদের চালানসহ দুই যুবক আটক

মোঃ আবু হায়াৎ আহমেদ, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা নদী পথে নৌকা দিয়ে ভারতীয় মদের চালান পাচারের সময় চালানসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

গ্রেফতারকৃতদের নাম উল্লেখ করে ও অপর দুই মাদক ব্যবসায়ীকে পলাতক আসামী দেখিয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তাহিরপুর থানার ওসি নাজিম উদ্দীন।

গ্রেফতারকৃতরা হল,উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগড়া গ্রামের আবুল কাশেমের ছেলে আল আমিন(২৪) ও একই গ্রামের মৃত. সবজালাল মিয়ার ছেলে আসাদ নূর(২৫)।

তাহিরপুর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন জানান,যাদুকাটা নদী দিয়ে ভারতীয় মদের চালান নিয়ে যাচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই নাজমুল ইসলাম, এএসআই নাজিম উদ্দিন, এএসআই বাচ্চু মিয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম যাদুকাটা নদীর পাঠানপাড়া খেয়াঘাট এলাকায় পুলিশের উপস্থিতি টেরপেয়ে মাদক ব্যবসায়ী দুজন পালিয়ে যায়।

এসময় দুই জনকে আটক করে তাদের হেফাজতে থাকা বিভিন্ন ব্র্যান্ডের ৪৮ বোতল বিদেশি মদ ও কাঠের তৈরী একটি ইঞ্জিল চালিত ট্রলার জব্দ করে পুলিশ।