― Advertisement ―

spot_img

উচ্চশিক্ষার সংকট: দক্ষ গ্র্যাজুয়েট তৈরির পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ শিক্ষক প্রশিক্ষণ

সামরিক জগতে একটি বহুল প্রচলিত প্রবাদ রয়েছে—‘কঠিন প্রশিক্ষণ, সহজ যুদ্ধ’। অর্থাৎ প্রশিক্ষণ যত কঠোর ও বাস্তবসম্মত হবে, যুদ্ধক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা তত বাড়বে। একজন সৈনিকের...
প্রচ্ছদসারা বাংলাআমতলীতে খাদ্যদ্রব্যে কাপড়ের রঙ ব্যবহার, হোটেল মালিককে জরিমানা

আমতলীতে খাদ্যদ্রব্যে কাপড়ের রঙ ব্যবহার, হোটেল মালিককে জরিমানা

মো:মামুনুর রশিদ রাতুল, আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার আমতলী পৌরশহরের নতুন বাজার বাঁধঘাট চৌরাস্তা এলাকায় সকাল-সন্ধ্যা রেস্টুরেন্টে এন্ড ক্যাফে নামের একটি হোটেলে মোবাইল কোর্ট পরিচালিত হয়। 

পঁচা-বাসী খাবার সংরক্ষণ ও সরবরাহ, খাদ্যদ্রব্যে বিষাক্ত টেক্সটাইল ডাই (কাপড়ের রঙ) ব্যবহার, মেয়াদউত্তীর্ণ খাদ্য উপকরণ ব্যবহার, খাবার অনুপযোগী মিষ্টি, খাবারে মশা-মাছি থাকা প্রভৃতি অপরাধমূলক কর্মকান্ডের প্রমাণ পাওয়ায় হোটেল কর্তৃপক্ষকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।বুধবার বেলা ১১.০০ টায় আমতলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তারেক হাসান মোবাইল কোর্ট পরিচালনা করে

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ মোতাবেক এক লক্ষ টাকা জরিমানা করেন। ওই সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো: ইলিয়াস মিয়া, স্যানিটারি ইন্সপেক্টর সাবেরা পারভীন এবং আমতলী থানার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তারেক হাসান বলেন, পঁচা-বাসী খাবার সংরক্ষণ ও সরবরাহ, খাদ্যদ্রব্যে বিষাক্ত টেক্সটাইল ডাই (কাপড়ের রঙ) ব্যবহার এবং মেয়াদউত্তীর্ণ খাদ্য উপকরণ ব্যবহার করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে হোটেল মালিককে এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।