― Advertisement ―

spot_img

আলীকদমে আদালত চালু করতে আইনমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন প্রতিমন্ত্রী হেলাল

আলি উল আজিম নিলয়, নিজস্ব প্রতিনিধিঃ বান্দরবানের দুর্গম উপজেলা আলীকদমে দীর্ঘদিন ধরে অকার্যকর হয়ে থাকা ‘সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত’ (আলীকদম চৌকি) পুনঃপ্রতিষ্ঠা ও নিয়মিত...
প্রচ্ছদসারা বাংলাজয়পুরহাটের কালাই উপজেলার মাদক কারবারী বিউটি গ্রেফতার

জয়পুরহাটের কালাই উপজেলার মাদক কারবারী বিউটি গ্রেফতার

জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাটের কালাই থানাধীন দেওগ্রাম এলাকা থেকে মাদক কারবারী বিউটিকে মাদকসহ গ্রেফতার করেছে র‍্যাব-৫।

বুধবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, বিউটি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।

গ্রেফতারকৃতরা হলেন, মোছাঃ বিউটি খাতুন (২৮) কালাই উপজেলার দেওগ্রাম এলাকার মোঃ আব্দুর রশিদ মন্ডলের স্ত্রী। 

সে জয়পুরহাট জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে তার স্বামী রশিদ এর মাধ্যমে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র‌্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল উক্ত ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে গতকাল সন্ধায় র‍্যাবের একটি আভিযানিক দল দেওগ্রাম এলাকায় মাদক দ্রব্য ক্রয়-বিক্রয়ের সময় বিউটি কে আটক করে এবং রশিদ কৌশলে পালিয়ে যায়।

পরবর্তীতে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে বিউটি এর দখলে থাকা অবৈধ মাদকদ্রব্য ১০০ পিচ ট্যাপেন্টডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ দেবহাটায় জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

পরে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী জেলার কালাই থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।