― Advertisement ―

spot_img

উচ্চশিক্ষার সংকট: দক্ষ গ্র্যাজুয়েট তৈরির পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ শিক্ষক প্রশিক্ষণ

সামরিক জগতে একটি বহুল প্রচলিত প্রবাদ রয়েছে—‘কঠিন প্রশিক্ষণ, সহজ যুদ্ধ’। অর্থাৎ প্রশিক্ষণ যত কঠোর ও বাস্তবসম্মত হবে, যুদ্ধক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা তত বাড়বে। একজন সৈনিকের...
প্রচ্ছদসারা বাংলাচট্টগ্রামচট্টগ্রামের মীরসরাইয়ে অভিযানে ৬হাজার মিটার জাল জব্দ

চট্টগ্রামের মীরসরাইয়ে অভিযানে ৬হাজার মিটার জাল জব্দ

মোঃ আবদুর রহিম, চট্টগ্রাম প্রতিনিধিঃ মীরসরাইয়ে ডোমখালী ঘাট সংলগ্ন সন্দ্বীপ চ্যানেল হতে মৎস্য বিভাগের অভিযানে ৬ হাজার মিটারের ৪ টি চরঘেরা জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।

বুধবার (১২ জুন) সকাল সাড়ে ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উপজেলার ডোমখালী ঘাট সংলগ্ন সন্দ্বীপ চ্যানেলে বিশেষ অভিযান পরিচালনা করেন উপজেল সিনিয়র মৎস্য অফিসার নাসিম আল মাহমুদ।

তিনি জানান, বাংলাদেশ সরকার কর্তৃক ২০ মে হতে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন যে কোন প্রজাতির সামুদ্রিক মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপজেলার ডোমখালী ঘাট সংলগ্ন সন্দ্বীপ চ্যানেলে বিশেষ অভিযানে ৬ হাজার মিটারের ৪ টি চরঘেরা জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।

অভিযানে সহযোগিতা করেন বাংলাদেশ কোস্টগার্ড, মীরসরাই স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মো. আবু সাঈদ। এছাড়া অভিযানে অংশগ্রহণ করেন উপজেলা মৎস্য অফিসের কর্মচারীবৃন্দ এবং কোস্টগার্ড সদস্যবৃন্দ।