― Advertisement ―

spot_img

ইবিতে চালু হচ্ছে ফ্রি সাহরি-ইফতার প্রজেক্ট

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ফ্রি সাহরি ও ইফতার কর্মসূচির উদ্যোগ নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন 'হ্যান্ডস ফর হিউম্যানিটি'।আগামী...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসকুয়েটের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে ইবি ছাত্র ইউনিয়ন

কুয়েটের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে ইবি ছাত্র ইউনিয়ন

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদ। সেইসঙ্গে এ ঘটনায় দায়েরকৃত ‘মিথ্যা মামলা’ অবিলম্বে প্রত্যাহারেরও দাবি জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সংগঠনের দপ্তর সম্পাদক মনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক নূর আলম এক যৌথ বিবৃতিতে বলেন, কুয়েটে গত ১৮ ফেব্রুয়ারির সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বর্বরোচিত হামলার শিকার শিক্ষার্থীদের পক্ষ না নিয়ে উল্টো তাদের বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করেছে। সংঘর্ষে আহত ২২ জন শিক্ষার্থীর নাম উল্লেখ করে এবং আরও ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাতনামা করে স্থানীয়দের মাধ্যমে একটি মামলা দায়ের করা হয়েছে।

তারা বলেন, এই বহিষ্কারাদেশ এবং মামলা মূলত শিক্ষার্থীদের মতপ্রকাশের স্বাধীনতা এবং ন্যায়বিচার পাওয়ার অধিকারকে দমন করার অপচেষ্টা। এটি একটি স্পষ্ট প্রাতিষ্ঠানিক ও রাজনৈতিক নিপীড়নের দৃষ্টান্ত।

আরও পড়ুনঃ মাদকবিরোধী সংবাদ প্রচারের জেরে সাংবাদিকের ওপর হামলা: চাঁপাইনবাবগঞ্জে প্রধান দুই আসামি গ্রেফতার

বিজ্ঞপ্তিতে ইবি ছাত্র ইউনিয়ন কুয়েট প্রশাসনের এমন সিদ্ধান্তকে অবিচারমূলক উল্লেখ করে অনতিবিলম্বে বহিষ্কারাদেশ প্রত্যাহার, মিথ্যা মামলা বাতিল এবং প্রকৃত হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানায়। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষাবান্ধব পরিবেশ ফিরিয়ে আনতে উপাচার্যের অপসারণের দাবিও জানানো হয়।