spot_img

― Advertisement ―

spot_img

ববিতে গোপনে ছাত্রীদের ছবি ধারণ, শিক্ষার্থী তূর্যের বিরুদ্ধে প্রতিবাদ

ডালিয়া হালদার, ববি প্রতিনিধিঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) নারী শিক্ষার্থীদের গোপনে আপত্তিকর ছবি তোলার অভিযোগে রসায়ন বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী তূর্য বাড়ৈকে নিয়ে ক্যাম্পাসজুড়ে উত্তেজনার...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসববি ছাত্রদলের খসড়া তালিকায় 'ছাত্রলীগ-সংশ্লিষ্টরা': অসন্তোষ খোদ কর্মীদের

ববি ছাত্রদলের খসড়া তালিকায় ‘ছাত্রলীগ-সংশ্লিষ্টরা’: অসন্তোষ খোদ কর্মীদের

ডালিয়া হালদার, ববি প্রতিনিধিঃ বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলের খসড়া সদস্য তালিকা নিয়ে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে সংগঠনের ভেতরেই। অভিযোগ উঠেছে—কমিটি গঠনের দায়িত্বপ্রাপ্ত টিম নিয়মবহির্ভূতভাবে ছাত্রলীগ-সংশ্লিষ্টদের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এতে করে আশঙ্কা তৈরি হয়েছে যে, এসব নামই শেষ পর্যন্ত ভোটার তালিকায় জায়গা পেতে পারে, ফলে ছাত্রলীগের একাধিক কর্মী ছাত্রদলে ঢুকে পড়ার সুযোগ পাবে।

নেতাকর্মীরা বলছেন, যোগ্যতা উপেক্ষা করে, স্বজনপ্রীতি ও অস্পষ্ট প্রক্রিয়ায় তালিকা প্রস্তুত করা হয়েছে। অভিযোগ রয়েছে—কিছু সুবিধাভোগীকে এগিয়ে দিতে দায়িত্বপ্রাপ্ত টিম বিশেষ সুবিধা গ্রহণ করছে।

গত ১১ মে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. জহিরুল ইসলাম দিপু পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিংকু ও তারেক হাসান মামুনকে ববি শাখা ছাত্রদল কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়। সে অনুযায়ী ২২ মে প্রথম আলোচনাসভা, ২৯ জুলাই সদস্য ফরম পূরণ ও ২৩ সেপ্টেম্বর ভাইভা অনুষ্ঠিত হয়। ৮ অক্টোবর পুরোনো কমিটি বিলুপ্ত করা হলেও নতুন কাঠামো তৈরির ক্ষেত্রে ৫ আগস্টের আগে বিশ্ববিদ্যালয় ব্যানারে পাঁচটি কর্মসূচিতে অংশগ্রহণ প্রমাণের নির্দেশনা ছিল। অভিযোগ—এই নির্দেশনাও মানা হয়নি।

ববি শাখা ছাত্রদলের সাবেক সমাজসেবা সম্পাদক জাহিদ সাকিন বলেন, “দুঃসময়ে যারা সংগঠন আঁকড়ে ছিল, তাদের বাদ দেওয়ার নীলনকশা করা হচ্ছে। টাকা খরচ করে সুবিধাভোগীরা কমিটিতে ঢুকতে চাইছে—এটা আমাদের মতো কর্মীদের প্রতি অবজ্ঞা। দায়িত্বপ্রাপ্ত টিমকে নীলনকশা থেকে বের হয়ে ন্যায্যতা নিশ্চিত করতে হবে।”

আরও পড়ুনঃ রাজশাহী কলেজে রেড ক্রিসেন্টের তিনদিনব্যাপী প্রশিক্ষণ শুরু

সাবেক ক্রীড়া সম্পাদক এমডি সিহাব বলেন, “২৫৬ সদস্যের খসড়ায় কয়েকজনের ছাত্রলীগ-সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। আমরা অভিযোগ জমা দিয়েছি। কমিটি জানিয়েছে, খসড়া প্রকাশের উদ্দেশ্যই ছিল যাচাই-বাছাই করা। অভিযুক্তদের বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।”

এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কমিটির সদস্য ও ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি মো. জহিরুল ইসলাম দিপু পাটোয়ারী শারীরিক অসুস্থতার কারণে বিস্তারিত মন্তব্য করতে অপারগতা প্রকাশ করে বলেন, “সুস্থ হলে বিস্তারিত জানাবো—সব প্রশ্নের জবাব দেব।”

এ নিয়ন্ত্রণহীন বিতর্কের কারণে ববি ছাত্রদলের ভেতরে যে অস্থিরতা বাড়ছে, তা সংগঠনের ভবিষ্যৎ নেতৃত্ব গঠন প্রক্রিয়াকেও প্রশ্নের মুখে ফেলছে বলে দাবি করেছেন নেতাকর্মীরা।