― Advertisement ―

spot_img

বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, পরীক্ষা ২৯ জানুয়ারি

বুটেক্স প্রতিনিধিঃ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২০২৭ সালের ২৯ জানুয়ারি...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনশিক্ষাশিক্ষার্থীদের নিরাপত্তায় সব কোচিং সেন্টার বন্ধের নির্দেশনা

শিক্ষার্থীদের নিরাপত্তায় সব কোচিং সেন্টার বন্ধের নির্দেশনা

নিউজ ডেস্কঃ সারা দেশে কোটা সংস্কার আন্দোলন, ছাত্রলীগের হামলা ও এর পরে ছড়িয়ে পড়া সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ কোটা আন্দোলনে অংশ নেওয়ায় ছাত্রীর রুমে হামলার অভিযোগ

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা চলমান অবস্থায় সারা দেশে কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ গত ১০ জুন নির্দেশনা জারি করে। সেই নির্দেশনার ধারাবাহিকতায় বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে।