― Advertisement ―

spot_img

আলীকদমে আদালত চালু করতে আইনমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন প্রতিমন্ত্রী হেলাল

আলি উল আজিম নিলয়, নিজস্ব প্রতিনিধিঃ বান্দরবানের দুর্গম উপজেলা আলীকদমে দীর্ঘদিন ধরে অকার্যকর হয়ে থাকা ‘সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত’ (আলীকদম চৌকি) পুনঃপ্রতিষ্ঠা ও নিয়মিত...
প্রচ্ছদআন্তর্জাতিকফেইসবুকের কি হল?

ফেইসবুকের কি হল?

মেটার আওতাধীন ফেসবুকের সার্ভারে সমস্যা দেখা দেওয়ায় ফেসবুক হঠাৎ করে নিষ্ক্রিয় হয়ে পড়েছে। বাংলাদেশে যারা এ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে তারা কেউ লগইন করতে পারছেন না। সাথে সক্রিয় থাকা আইডিগুলোও স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যাচ্ছে।

আজ মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৯টার পর থেকে এ সমস্যার কথা জানাতে থাকেন ব্যবহারকারীরা।

বিভিন্ন গণমাধ্যম থেকে কর্মীরা জানিয়েছেন তারা ফেসবুক ব্যবহার করতে পারছেন না। আলোকিত দর্পণ এর কর্মীরাও ফেসবুক লগইন করতে পারছেন না বলে জানান।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে, পুরো বিশ্বজুড়ে ফেসবুক ও ইন্সটাগ্রামে সমস্যা দেখা দিয়েছে। বিশ্বের কোথাও কেউ ফেসবুক ও ইন্সটাগ্রামে প্রবেশ করতে পারছে না। এই দুটি মাধ্যমের ওয়েবসাইট এবং অ্যাপস উভয়ই অকার্যকর হয়ে পড়েছে। কয়েক ঘন্টা পরে মেটা তাদের সমস্য সমাধান করে ফেলেন।