― Advertisement ―

spot_img

আলীকদমে আদালত চালু করতে আইনমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন প্রতিমন্ত্রী হেলাল

আলি উল আজিম নিলয়, নিজস্ব প্রতিনিধিঃ বান্দরবানের দুর্গম উপজেলা আলীকদমে দীর্ঘদিন ধরে অকার্যকর হয়ে থাকা ‘সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত’ (আলীকদম চৌকি) পুনঃপ্রতিষ্ঠা ও নিয়মিত...
প্রচ্ছদজাতীয়ঈদে বিমানের বিশেষ অফার,অতিরিক্ত ৪০টি ফ্লাইট অভ্যন্তরীণ রুটে

ঈদে বিমানের বিশেষ অফার,অতিরিক্ত ৪০টি ফ্লাইট অভ্যন্তরীণ রুটে

আসন্ন ঈদুল ফিতরের উপলক্ষ্যে যাত্রীদের যানজটমুক্ত স্বাচ্ছন্দ্যময় ভ্রমণের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনস বিশেষ অফার ও অভ্যন্তরীণ রুটে অতিরিক্ত ৪০টি ফ্লাইট পরিচালনা করবে।

মঙ্গলবার ( ৫ মার্চ ) বিমান বাংলাদেশ এয়ারলাইনস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

১লা রমজান থেকে ২০ রমজান পর্যন্ত বিভিন্ন অভ্যন্তরীণ রুটে মূল ভাড়ার ওপর ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা থেকে কক্সবাজারের ফ্লাইটের বেস ফেয়ার পাঁচ হাজার ৯৯৯ টাকা, বরিশালের তিন হাজার ৪৯৯ টাকা এবং সিলেট, চট্টগ্রাম, যশোর, রাজশাহী ও সৈয়দপুরের চার হাজার ৪৯৯ টাকা।

বর্তমানে দেশের সাতটি অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করছে বিমান।