― Advertisement ―

spot_img

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ককটেল বিস্ফোরণ, উদ্ধার আরেকটি

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নিমতলা মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের খবর পাওয়া...
প্রচ্ছদজাতীয়ডিএমএফ'র আয়োজনে দ্বিতীয়বারের মতো ‘ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫’

ডিএমএফ’র আয়োজনে দ্বিতীয়বারের মতো ‘ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫’

সাংবাদিকতা ও ডিজিটাল মিডিয়া খাতে অসামান্য অবদানের স্বীকৃতি দিতে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫’। আগামী ২৫ অক্টোবর (শনিবার) রাজধানীতে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ১৯টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে বলে জানিয়েছে ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ)।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর আল করিম লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ডিএমএফ সভাপতি মো. দেলোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের এক্সিকিউটিভ কমিটির সদস্য ও অ্যাওয়ার্ডের জুরি বোর্ডের সদস্যরা।

সংবাদ সম্মেলনে মো. দেলোয়ার হোসেন বলেন, “নতুন প্রজন্মকে ডিজিটাল সাংবাদিকতা ও ইনোভেশনে উৎসাহিত করা, গণমাধ্যমকে যুগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে এগিয়ে নেওয়া এবং সমাজে ইতিবাচক প্রভাব রাখছে এমন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেওয়াই আমাদের লক্ষ্য।”

তিনি আরও বলেন, “অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মে কর্মরত সাংবাদিকদের সম্মাননা প্রদানের মাধ্যমে সাংবাদিকতা পেশাকে আরও শক্তিশালী করতে চাই এবং বাংলাদেশের ডিজিটাল মিডিয়ার সম্ভাবনাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে চাই।”

তিনি জানান, সাংবাদিকদের কাছ থেকে ৩ থেকে ১৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত রিপোর্ট ও ডিজিটাল কনটেন্ট লিংক আহ্বান করা হবে।

আবেদন করা যাবে ওয়েবসাইটে— www.dmfbd.com । প্রধান অনুষ্ঠান ২৫ অক্টোবর রাজধানীতে অনুষ্ঠিত হবে।

২০২৩ সালের ১৭ জুন আনুষ্ঠানিক যাত্রা শুরু করা ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ) বর্তমানে দেশের ডিজিটাল সাংবাদিক ও মিডিয়া পেশাজীবীদের অভিন্ন প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। এটি এরই মধ্যে তৃতীয় বর্ষে পদার্পণ করেছে।

আরও পড়ুনঃ ছাতকে বাগবাড়ি গ্রামের পঞ্চায়েত সালিশে ইউএনও’র হস্তক্ষেপে ক্ষুব্ধ এলাকাবাসী

এবারের অ্যাওয়ার্ডে ১৯টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে— সেরা ইনভেস্টিগেটিভ রিপোর্ট, বিজনেস রিপোর্টিং, ফিচার/স্টোরিটেলিং, করপোরেট ডিজিটাল কমিউনিকেশনস টিম, ডিজিটাল ব্র্যান্ড ক্যাম্পেইন, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েঞ্জার, উদীয়মান ডিজিটাল সাংবাদিক, ডিজিটাল ইনোভেশন, লাইফটাইম অ্যাচিভমেন্ট, জুরি স্পেশাল অ্যাওয়ার্ড, অনুসন্ধানী সাংবাদিকতা, প্রযুক্তি সাংবাদিকতা, মফস্বল সাংবাদিকতা, আলোচিত সংবাদ, সমাজে প্রভাব, প্রবাস সাংবাদিকতা, মাল্টিমিডিয়া কনটেন্ট, ক্রীড়া সাংবাদিকতা এবং বিনোদন সাংবাদিকতা।

এ বছরের জুরি বোর্ডে রয়েছেন— কামরুল ইসলাম (ভারপ্রাপ্ত সম্পাদক, ঢাকা পোস্ট), উদয় হাকিম (সম্পাদক, ঢাকা বিজনেস), পলাশ মাহমুদ (অনলাইন এডিটর, কালবেলা), বদরুল আলম নাবিল (সম্পাদক, মাইটিভি), কাজী আওলাদ হোসেন (সম্পাদক ও প্রকাশক, বাংলা ৫২ নিউজ), রুহুল আমিন রনি (এজিএম ও লিড, প্রথম আলো ডিজিটাল বিজনেস ডেভেলপমেন্ট), মিজানুর রহমান সোহেল (হেড অব অনলাইন, ভোরের কাগজ), মইন বকুল (হেড অব অনলাইন, আমাদের সময়)।

আরও রয়েছেন, সরাফাত হোসেন (হেড অব ডিজিটাল, দৈনিক ইত্তেফাক), রাজীব খান (হেড অব ডিজিটাল মিডিয়া, চ্যানেল ২৪), আজাদ বেগ (ডিজিটাল গ্রোথ এডিটর, দ্য ডেইলি স্টার), এম এ এইচ এম কবির আহম্মেদ (হেড অব ডিজিটাল ও সোশ্যাল মিডিয়া, আরটিভি), সিরাজুল ইসলাম সুমন (হেড অব ডিজিটাল সেলস, আজকের পত্রিকা), গৌতম মণ্ডল (অনলাইন ইনচার্জ, সমকাল), লুৎফী চৌধুরী (কো-ফাউন্ডার ও সিইও, অ্যাডফিনিক্স) এবং ডা. তৃণা ইসলাম (হেড অব অপারেশনস, দ্য বিজনেস ডেইলি)।

সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন রায়হান রবিন, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ও ডিএমএফের সাধারণ সম্পাদক। সঞ্চালনা করেন ডা. তৃণা ইসলাম।