― Advertisement ―

spot_img

রসায়ন ফ্রি মডেল টেস্ট- ১ ( SSC Chemistry MCQ)

রসায়ন মডেল টেস্ট - Chemistry MCQ (বহুনির্বাচনি) পরীক্ষা দিয়ে নিজের প্রস্তুতি যাচাই করে নিন। এসএসসি পরীক্ষায় রসায়নে A+ পাওয়ার দৌরে এগিয়ে যান।এসএসসি পরীক্ষায় ভালো...
প্রচ্ছদজাতীয়গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ৬৮৫

গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ৬৮৫

দেশে হাম রোগের সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম রোগে আক্রান্ত হয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬৮৫ জন আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন চার শিশুর মৃত্যুর ফলে চলতি বছরে হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৪২ জনে। এর মধ্যে শুধু মার্চ মাসেই মারা গেছে ৩২ শিশু। রাজধানী ঢাকাসহ রাজশাহী, ময়মনসিংহ এবং দেশের বিভিন্ন জেলায় সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়েছে।

স্বাস্থ্যসেবা বিভাগ জানিয়েছে, হাম একটি অত্যন্ত সংক্রামক বায়ুবাহিত রোগ, যা খুব দ্রুত একজন থেকে আরেকজনে ছড়িয়ে পড়ে। আক্রান্ত শিশুদের মধ্যে নিউমোনিয়া, ডায়রিয়া এবং মস্তিষ্কের সংক্রমণজনিত জটিলতা দেখা দিতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, রোগটির বিস্তার ঠেকাতে অন্তত ৯৫ শতাংশ শিশুকে দুই ডোজ টিকার আওতায় আনা জরুরি।

আরও পড়ুনঃ গণমাধ্যমে ‘তথ্য সন্ত্রাসে’ জড়িতদের জবাবদিহির দাবি মঞ্চ-২৪-এর

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, যেসব শিশু নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আসেনি অথবা দ্বিতীয় ডোজ টিকা নিতে পারেনি, তাদের মধ্যে সংক্রমণের ঝুঁকি সবচেয়ে বেশি। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার জরুরি ভিত্তিতে টিকাদান কার্যক্রম জোরদার করেছে এবং অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, দ্রুত টিকাদান নিশ্চিত না করা গেলে সংক্রমণ আরও বাড়তে পারে এবং শিশু মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেতে পারে।