― Advertisement ―

spot_img

নিষিদ্ধ ছাত্রলীগের বুটেক্স কমিটি ঘোষণায় শিক্ষার্থীদের ক্ষোভ

বুটেক্স প্রতিনিধিঃ রাজনীতি নিষিদ্ধ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বুটেক্স শাখা কমিটি ঘোষণা করা হয়েছে। ছাত্রলীগের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে...
প্রচ্ছদজাতীয়নরসিংদীতে জুটমিলে হামলা-ভাঙচুর-লুটপাট, আহত ৬ নিরাপত্তাকর্মী

নরসিংদীতে জুটমিলে হামলা-ভাঙচুর-লুটপাট, আহত ৬ নিরাপত্তাকর্মী

মোঃ এমরুল ইসলাম, নরসিংদী জেলা প্রতিনিধিঃ নরসিংদীর পলাশে আকিজ-বশির গ্রুপের মালিকানাধীন জনতা জুটমিলে হামলা চালিয়েছে মিলের বিক্ষুব্ধ শ্রমিকরা। হামলায় মিলের প্রশাসনিক ভবন, লেবার অফিস, নিরাপত্তা অফিস, গেস্ট হাউজসহ বিভিন্ন অফিস কক্ষে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়। এসময় বাধা দিতে গিয়ে মিলের ৬ নিরাপত্তাকর্মী আহত হয়।

বৃহস্পতিবার(৫ সেপ্টেম্বর) রাতে বাগপাড়া গ্রামে অবস্থিত জনতা জুটমিলে এই হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে র‌্যাব,পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জনতা জুটমিল লিমিটেড এর জিএম মো: মতিউর রহমান জানান,গত কয়েকদিন ধরে শ্রমিকরা বেতন বোনাস বৃদ্ধিসহ ১৪ দফা দাবিতে আন্দোলন করে আসছিলেন। বৃহস্পতিবার রাতে শ্রমিকদের দাবি নিয়ে মালিকপক্ষের সাথে শ্রমিক প্রতিনিধির বৈঠক চলছিল। এসময় মালিক পক্ষ দাবি বাস্তবায়নে ১৫ হদিন সময় চাইলে শ্রমিকদের একটি অংশ বিক্ষুব্ধ হয়ে মিলের বিভিন্ন অফিসে হামলা চালিয়ে ভাংচুর করে।

তিনি আরও বলেন, ‘হামলায় গুরুত্বপুর্ণ নথিপত্র বিনষ্টকরাসহ ভেঙে গুড়িয়ে দেওয়া হয় বিভিন্ন আসবাবপত্র। এছাড়া হিসাব কক্ষের লকার ভেঙে লুটকরে নেওয়া হয় শ্রমিকদের মজুরির প্রায় অর্ধকোটি টাকা। এসময় হামলায় বাধা দিতে গিয়ে আহত হয় মিলের কর্মরত ৬ নিরাপত্তাকর্মী। পরে নরসিংদী ক্যাম্পের সেনাবাহিনী,র‌্যাব ও পলাশ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

আরও পড়ুনঃ গবির রাকিব মুসুল্লীর বিরুদ্ধে ভুয়া সমন্বয়ক সেজে প্রতারনার অভিযোগ

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:ইকতিয়ার উদ্দিন জানান, হামলার ঘটনায় তদন্ত করা হচ্ছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে মিলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।