― Advertisement ―

spot_img

আলীকদমে আদালত চালু করতে আইনমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন প্রতিমন্ত্রী হেলাল

আলি উল আজিম নিলয়, নিজস্ব প্রতিনিধিঃ বান্দরবানের দুর্গম উপজেলা আলীকদমে দীর্ঘদিন ধরে অকার্যকর হয়ে থাকা ‘সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত’ (আলীকদম চৌকি) পুনঃপ্রতিষ্ঠা ও নিয়মিত...
প্রচ্ছদরাজনীতিচিলমারীতে জামায়াতের অফিস উদ্বোধন ও যুব সমাবেশ অনুষ্ঠিত

চিলমারীতে জামায়াতের অফিস উদ্বোধন ও যুব সমাবেশ অনুষ্ঠিত

এস,এম হামিম সরকার নিরব, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ চিলমারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, আজ ০৪ অক্টোবর ২০২৪ ইং তারিখে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী।

অফিসটি পূর্বে ইসলামি আন্দোলনের অফিস ছিলো, বকেয়া পরিশোধ করতে না পারায় মসজিদ কমিটি ইসলামি আন্দোলনের নেতা মাওলানা জামিউল কাজি সহ আরো অনেকের সাথে আলোচনা সাপেক্ষে জামায়াতকে ভাড়া দিয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজাসহ একজন আটক

“প্রভাষক আমজাদ হোসেন আজমি” নামের ফেসবুক আইডি থেকে জামাতের অফিস নেবার ব্যাপারে বিতর্কিত প্রচারণা চালানোর ব্যাপারে ইসলামি আন্দোলনের নেতা মাওলানা জামিউল কাজি বলেন উনি বাইরে থেকে না জেনে এধরনের প্রচারণা করেছেন, আপনারা মনঃক্ষুণ্ন হবেন না।

তিনি আরো বলেন আমি আজ আনন্দিত এখানে উপস্থিত হতে পেরে, ইসলামের জন্য সকলকে সহদর ভাইয়ের মত থাকতে হবে। উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন অধ্যাপক মোঃ নুর আলম মুকুল, ভারপ্রাপ্ত আমির, চিলমারী উপজেলা শাখা।