― Advertisement ―

spot_img

আলীকদমে আদালত চালু করতে আইনমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন প্রতিমন্ত্রী হেলাল

আলি উল আজিম নিলয়, নিজস্ব প্রতিনিধিঃ বান্দরবানের দুর্গম উপজেলা আলীকদমে দীর্ঘদিন ধরে অকার্যকর হয়ে থাকা ‘সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত’ (আলীকদম চৌকি) পুনঃপ্রতিষ্ঠা ও নিয়মিত...
প্রচ্ছদসারা বাংলাগাইবান্ধার খোলাহাটিতে ইউপি সদস্যকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ

গাইবান্ধার খোলাহাটিতে ইউপি সদস্যকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ

মো:জাহিদুল ইসলাম, প্রতিনিধি গাইবান্ধাঃ গাইবান্ধা সদর উপজেলার ৯নং খোলাহাটি ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তাক আলীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৪ অক্টোবর) এ ব্যাপারে নিহতের স্ত্রী মোছাঃ মিনারা বেগম বাদি হয়ে গাইবান্ধা সদর থানায় একটি হত্যা মামলার অভিযোগ দিয়েছেন। গাইবান্ধা থানার ওসি মো:মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করছেন।

স্থানীয়রা জানান, ইউপি সদস্য মোস্তাক আলীর বাড়ি ৯ নং খোলাহাটি ইউনিয়নের উত্তর পাশে আনলের তাড়ী জুম্মাবারি গ্রামে। তিনি ইউপি সদস্যের পাশাপাশি দারিয়াপুর হাটে মাছের আড়তে ব্যবসা করেন, বৃহস্পতিবার মাছের আড়ত থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হলে মাঝে রাত ৯টার দিকে কাবিলের বাজারে একটি বড় জুয়ার আসরে যান, সেখান থেকে রাত ২টার দিকে বাড়ির উদ্দেশ্যে একটি মোটরসাইকেলে করে তিনি ও আরও ২ জন একসাথে রওনা দেন।

এ সময় মোটরসাইকেলের চালক ছিলেন মো: রানা, সাথে বাবু ও ইউ পি সদস্য একসাথে আসেন। মোটরসাইকেলটি কাবিলের বাজার থেকে মাঝপথে গেলে অন্য এক মোটরসাইকেল থেকে তাদের উপর আক্রমণ করেন। এবং ইউপি সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ও পানিতে চুবিয়ে হত্যা করা হয়েছে এমন অভিযোগ উঠেছে।

আরও পড়ুনঃ দূর্গাপুরে হত্যাচেষ্টা ও নাশকতা মামলায় আ.লীগের নেতা গ্রেফতার

ঘটনাস্থল থেকে পরে তার স্বজনেরা এসে তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যান, সেখানে গাইবান্ধা জেনারেল হাসপাতালে কর্মরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

স্বজন ও মোস্তাক আলীর স্ত্রী জানিয়েছেন, ইউপি সদস্যকে দুর্বৃত্তরা নির্মমভাবে হত্যা করেছে। যারা এই কাজটি করেছে তাদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দিতে হবে।