― Advertisement ―

spot_img

ভুয়া মুক্তিযোদ্ধাদের আইনের আওতায় আনা হবে: মুক্তিযুদ্ধ মন্ত্রী

মুক্তিযোদ্ধা হিসেবে সরকারি সুযোগ-সুবিধা গ্রহণকারী অমুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান।বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে...
প্রচ্ছদসারা বাংলাটাঙ্গাইলে ১৪০০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেপ্তার

টাঙ্গাইলে ১৪০০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেপ্তার

বাবুল রানা, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে গোপালপুরের নলিন বাজার এলাকা থেকে ১৪০০ পিস ইয়াবা উদ্ধার করেছে।

সোমবার (২১ অক্টোবর) সকাল ৮টার দিকে এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোপালপুরের শাখারিয়া গ্রামের একটি বাড়ি থেকে মোসাঃ নুরজাহান খাতুন (৪৮) এবং মোঃ রোকনুজ্জামান রোকন খান (৩০) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নি’হ’ত

অভিযানে নেতৃত্ব দেওয়া কর্মকর্তারা জানান, অভিযানের সময় নুরজাহানের হেফাজত থেকে উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য আনুমানিক ৪ লাখ ২০ হাজার টাকা। অভিযুক্তদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারের সময় প্রশাসন অভিযুক্তদের বাসার পাশের একটি কক্ষে অবস্থান করছিল বলে জানা যায়। অভিযানে ডিবি পুলিশের পাশাপাশি স্থানীয় পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করে।