― Advertisement ―

spot_img

জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে শাজাহানপুরে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, শাজাহানপুর (বগুড়া): জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বগুড়ার শাজাহানপুরে ১১ দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় জুলাই...
প্রচ্ছদসারা বাংলামোবাইল ফোন নিয়ে বিরোধের জের, ভাইয়ের হাতে ভাই খু'ন!

মোবাইল ফোন নিয়ে বিরোধের জের, ভাইয়ের হাতে ভাই খু’ন!

নাহিদ হাসান, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার গাবতলীতে মোবাইল নিয়ে বিরোধের জেরে ভাইয়ের হাতে ভাই খুন। মোবাস্বীর হোসেন (১২) নামে এক স্কুল ছাত্রকে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজন অভিযুক্ত নাবিল হোসেনকে (১৮) আটক করে পুলিশে সোপর্দ করেছে।

সোমবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে গাবতলী উপজেলার নারুয়ামালা নামক স্থানে ঘটনাটি ঘটে।

নিহত মোবাস্বীর হোসেন ওই এলাকার শফিকুল ইসলামের ছেলে এবং গাবতলী আইডিয়াল স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল। আর সেলিম হোসেনের ছেলে অভিযুক্ত নাবিল। সম্পর্কে তারা চাচাতো ভাই।

স্থানীয়রা জানান, ঘটনার দিন মোবাস্বীর বড় ভাই নাবিলের মোবাইল না বলে নিয়ে খেলছিল। এতে ক্ষিপ্ত হয়ে ধারালো একটি চাকু দিয়ে মোবাস্বীরকে জবাই করে হত্যা করে নাবিল। স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সংবাদ দেয়। পুলিশ গিয়ে নাবিলকে থানায় নিয়ে আসে।

আরও পড়ুনঃ টাঙ্গাইলে ১৪০০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেপ্তার

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, নাবিল তার চাচাতো ছোট ভাই মোবাস্বীরকে জবাই করে হত্যা করেছে। তাকে গ্রেফতার করা হয়েছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত চালাচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।