spot_img

― Advertisement ―

spot_img

স্বাস্থ্য অধিদপ্তরের স্বাক্ষর সংক্রান্ত নির্দেশনার বিরুদ্ধে গবি শিক্ষার্থীদের প্রতিবাদ

নিজস্ব প্রতিনিধিঃ স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) জারি করা বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার সংক্রান্ত সাম্প্রতিক নির্দেশনার একটি নির্দিষ্ট ধারা নিয়ে গভীর আপত্তি ও অসন্তোষ প্রকাশ করে আনুষ্ঠানিক...
প্রচ্ছদসারা বাংলাবগুড়ায় রানার প্লাজা থেকে তালা কাটার যন্ত্রসহ যুবক আটক

বগুড়ায় রানার প্লাজা থেকে তালা কাটার যন্ত্রসহ যুবক আটক

নাহিদ হাসান, বগুড়া: বগুড়ার শহরের নবাব বাড়ী সড়কের রানার প্লাজার দ্বিতীয় তলা থেকে তালা কাটার যন্ত্রসহ জামাল উদ্দিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতায় তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত জামাল উদ্দিন কুমিল্লার দেবীদ্বার এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন বগুড়া সদর ফাঁড়ির ইনচার্জ সেরাজুল হক।

পুলিশের তথ্য অনুযায়ী, রানার প্লাজার দ্বিতীয় তলায় বাথরুম থেকে জামাল উদ্দিন সন্দেহজনকভাবে বের হয়ে আসেন। এতে মার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীদের সন্দেহ হলে তারা তাকে আটক করে এবং তার সঙ্গে বাথরুমে ফিরে গিয়ে তালা কাটার একটি যন্ত্র লুকানো অবস্থায় পান।

আরও পড়ুনঃ দেবহাটায় ছাত্রশিবিরের কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত

পরে ব্যবসায়ীরা বিষয়টি পুলিশকে জানালে সদর ফাঁড়ির একটি টিম ঘটনাস্থলে গিয়ে জামাল উদ্দিনকে গ্রেপ্তার করে এবং তালা কাটার যন্ত্রটি উদ্ধার করে।

ইনচার্জ সেরাজুল হক জানান, “আটক জামাল উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই ঘটনার পর ব্যবসায়ীরা সতর্ক অবস্থানে রয়েছেন এবং মার্কেটের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন।