spot_img

― Advertisement ―

spot_img

ঈদের শুভেচ্ছায় ঐক্য, সম্প্রীতি ও মানবিকতার আহ্বান — ছাত্রদল নেতা নাঈম

সাভার প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাভারবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি মোঃ মুমিনুল ইসলাম নাঈম।বৃহস্পতিবার (১৯...
প্রচ্ছদসারা বাংলাচিলমারীতে ৫ কেজি গাঁজা ও ৩০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

চিলমারীতে ৫ কেজি গাঁজা ও ৩০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

এস. এম হামিম সরকার নিরব, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী অভিযানে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজা ও ৩০০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে চিলমারী উপজেলার রমনা ঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত যুবকের নাম শামীম হোসেন (২৩)। তিনি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানার পাথরডুবি ইউনিয়নের ময়দান গ্রামের বাসিন্দা আশরাফ আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রমনা ঘাট এলাকায় অভিযান চালিয়ে শামীম হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজা এবং ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ তাবলীগ জামাতের সংঘর্ষে আহত হয়ে ৪২ দিন পর ফুলবাড়ীর সুমনের মৃত্যু

চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব সজীব জানিয়েছেন, গ্রেপ্তারকৃত শামীম হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। তাকে থানার হেফাজতে নেওয়া হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পুলিশের এমন উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানালেও মাদক নির্মূলে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।