spot_img

― Advertisement ―

spot_img

রাষ্ট্র সংস্কার ও শাসনব্যবস্থা পুনর্গঠনের বার্তা দিয়ে জামাতের ইশতেহার

নির্বাচনী ইশতেহারে জামাতের অঙ্গীকার পূর্ণাঙ্গ রাষ্ট্র সংস্কার ও শাসনব্যবস্থা পুনর্গঠন। প্রকাশিত দলীয় ইশতেহারে রাষ্ট্র পরিচালনার মৌলিক কাঠামো থেকে শুরু করে বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা,...
প্রচ্ছদসারা বাংলাময়মনসিংহে গুম-খুনের শিকার হয়েও রাজপথ ছাড়েনি ছাত্রদল: রাকিব

ময়মনসিংহে গুম-খুনের শিকার হয়েও রাজপথ ছাড়েনি ছাত্রদল: রাকিব

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: “হাসিনার বিরুদ্ধে রাজপথে লড়েছে ছাত্রদল, সন্ত্রাসী ছাত্রলীগের বিরুদ্ধে গড়ে তুলেছে প্রতিরোধ। গুম-খুনের শিকার হয়েও আমরা রাজপথ ছাড়িনি।”— এমন বক্তব্য দিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব।

রবিবার (৮ জুন ২০২৫) বিকেলে ময়মনসিংহ নগরীর হরিকিশোর রায় রোডে মহানগর ও দক্ষিণ জেলা ছাত্রদলের নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাকিব বলেন, “শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় থাকার সময় এই পার্টি অফিসে বারবার হামলা হয়েছে। পুলিশ এসে তালা মেরেছে, রক্তাক্ত হয়েছে আমাদের শত শত কর্মী। তারপরও আমরা পিছু হটিনি। আমরা পরিচয় লুকিয়ে রাজনীতি করিনি—ছাত্রদল সবসময় রাজপথে থেকেছে নীতি-আদর্শ নিয়ে।”

তিনি আরও বলেন, “আমার ভাইদের গুলি করা হয়েছে, হত্যা করা হয়েছে, তারপরও তারা ভয় পেয়ে রাজপথ ছাড়েনি। এই সাহস, এই প্রত্যয়ই ছাত্রদলের পরিচয়।”

ছাত্রশিবিরকে ইঙ্গিত করে রাকিব বলেন, “একটি গোপন সংগঠন ছাত্রলীগের ছত্রছায়ায় ১৫ বছর রাজনীতি করেছে। কিন্তু তারা একজনও প্রকাশ্যে আসার সাহস পায়নি। ছাত্রদল এমন নয়—আমরা সাহসের সঙ্গে রাজনীতি করি, স্বচক্ষে জনগণের পাশে দাঁড়াই।”

আরও পড়ুনঃ ক্রিশ্চিয়ানো রোনালদোর নেতৃত্বে ন্যাশনস লিগ শিরোপা পর্তুগালের হাতে

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহাবুবুর রহমান রানা, বর্তমান সভাপতি আজিজুল হাকিম আজিজ, সাধারণ সম্পাদক রাকিব হোসেন, মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ্র রায়, সাধারণ সম্পাদক আল মোহাম্মদ রাফসান সামি, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নূরুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক সুজা উদ্দিন।

নবনির্মিত কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা এক নতুন রাজনৈতিক গতিপথে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।