― Advertisement ―

spot_img

এনটিআরসিএ নিয়োগ পদ্ধতি বহালের দাবিতে জবিতে সংবাদ সম্মেলন, তিন দফা দাবি

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে এনটিআরসিএ'র (NTRCA) কেন্দ্রীয় সুপারিশ পদ্ধতি বহাল রাখা, দীর্ঘদিন ঝুলে থাকা ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলার...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসমানিকগঞ্জে জবির ‘কালীগঙ্গা’ বাসে হামলা, আহত অন্তত ১০

মানিকগঞ্জে জবির ‘কালীগঙ্গা’ বাসে হামলা, আহত অন্তত ১০

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ স্থানীয়দের সঙ্গে বিরোধের জেরে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বনদক্ষিণ বাজার এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বহনকারী ‘কালীগঙ্গা’ বাসে হামলার ঘটনা ঘটেছে। এতে শিক্ষার্থী ও বাসচালকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে মানিকগঞ্জগামী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘কালীগঙ্গা’ বাসটি সিংগাইরের বনদক্ষিণ বাজার এলাকায় পৌঁছালে স্থানীয়দের হামলার শিকার হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) পরিবহন সম্পাদক মাহিদ হোসেন হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমরা ঘটনাস্থলে যাচ্ছি। এখন পর্যন্ত যতটুকু তথ্য পেয়েছি, ড্রাইভারসহ অনেকেই আহত হয়েছেন। একজন শিক্ষার্থীর মাথা ফেটেছে, আরও অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন।”

জবির পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক বলেন, “বনদক্ষিণ বাজারে আমাদের একটি গাড়ির ওপর হামলার ঘটনা ঘটেছে। এর আগে গাড়িটি ওই এলাকার এক অটোরিকশাচালকের সঙ্গে তর্ক-বিতর্কে জড়িয়েছিল। আমাদের শিক্ষার্থীরা নেমে সম্ভবত অটোরিকশাচালককে ধাক্কা মেরেছে। এরপর কী হয়েছে, তা বিস্তারিত এখনো জানতে পারিনি। তবে পরে স্থানীয় লোকজন গাড়িটিতে হামলা চালিয়েছে।”

আরও পড়ুনঃ বুটেক্সে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ‘ছাত্র-শিক্ষক সংহতি’ কর্মসূচি

তিনি আরও বলেন, “হামলার শিকার গাড়িটির নাম কালীগঙ্গা। এটি মানিকগঞ্জ রুটে চলাচল করে। সেখানে প্রায় ১০ জনের মতো আহত হয়েছেন। এর মধ্যে দুজনের গুরুতর ইনজুরি হয়েছে বলে এখন পর্যন্ত জানতে পেরেছি।”

ঘটনার বিস্তারিত ও হামলার প্রকৃত কারণ জানতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্টদের পক্ষ থেকে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।