― Advertisement ―

spot_img

আলীকদমে আদালত চালু করতে আইনমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন প্রতিমন্ত্রী হেলাল

আলি উল আজিম নিলয়, নিজস্ব প্রতিনিধিঃ বান্দরবানের দুর্গম উপজেলা আলীকদমে দীর্ঘদিন ধরে অকার্যকর হয়ে থাকা ‘সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত’ (আলীকদম চৌকি) পুনঃপ্রতিষ্ঠা ও নিয়মিত...
প্রচ্ছদসারা বাংলারাজবাড়ীতে তিনটি চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার মোটরসাইকেল মেকানিক

রাজবাড়ীতে তিনটি চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার মোটরসাইকেল মেকানিক

মোঃ জাহিদুর রহিম মোল্লা, জেলা প্রতিনিধি, রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের জঙ্গল গ্রাম থেকে তিনটি চোরাই মোটরসাইকেলসহ সুকচাঁদ বিশ্বাস (৩৬) নামে এক মোটরসাইকেল মেকানিককে গ্রেপ্তার করেছে বালিয়াকান্দি থানা পুলিশ।

বুধবার (১২ জুন) দুপুরে তাকে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে। সুকচাঁদ বিশ্বাস ওই গ্রামের নারায়ণ চন্দ্র বিশ্বাসের ছেলে এবং পেশায় একজন মোটরসাইকেল মেকানিক।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল উদ্দিন জানান, মঙ্গলবার (১০ জুন) রাত পৌনে ১২টার দিকে এসআই আশিকুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন—সুকচাঁদ বিশ্বাসের বাড়িতে চোরাই মোটরসাইকেল কেনাবেচার কাজ চলছে। তাৎক্ষণিক অভিযান চালিয়ে সুকচাঁদকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় তার বাড়ি থেকে তিনটি চোরাই মোটরসাইকেলও উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত সুকচাঁদ পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলার চোরচক্রের সঙ্গে যোগাযোগ রেখে চোরাই মোটরসাইকেল সংগ্রহ ও বিক্রির কাজে জড়িত ছিলেন। তার বাড়িকে চোরাই মোটরসাইকেল লেনদেনের নিরাপদ স্থান হিসেবে ব্যবহার করা হতো।

আরও পড়ুনঃ করোনা মোকাবিলায় সবাইকে একসাথে কাজ করতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন

এ ঘটনায় বালিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক অন্য সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি জামাল উদ্দিন।