― Advertisement ―

spot_img

বগুড়ায় ৫ দফা দাবিতে বিড়ি শ্রমিকদের মানববন্ধন

বগুড়ায় পাঁচ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন বিড়ি শ্রমিকরা। বুধবার (১৩ মে) বেলা ১১টায় বগুড়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের সামনে আয়োজিত...
প্রচ্ছদসারা বাংলাভুরুঙ্গামারীতে সরকারি স্কুলের থেকে ১১টি সিলিং ফ্যান চুরি, অভিযুক্ত যুবক পলাতক

ভুরুঙ্গামারীতে সরকারি স্কুলের থেকে ১১টি সিলিং ফ্যান চুরি, অভিযুক্ত যুবক পলাতক

আরিফুল ইসলাম, ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টোর রুম থেকে ১১টি সিলিং ফ্যান চুরির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয় এক যুবককে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

অভিযোগ সূত্রে জানা গেছে, ভূরুঙ্গামারী উপজেলার ঝুঁকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু হানিফ সরকার গত ৩ জুন ২০২৫ তারিখে বিদ্যালয়ের নতুন ভবনের চতুর্থ তলার স্টোর রুমে বিআরবি ব্র্যান্ডের ১১টি সিলিং ফ্যান সংরক্ষণ করেন। তবে ২৩ জুলাই সকাল ৯টার দিকে তিনি স্টোর রুমে গিয়ে দেখতে পান—সেসব ফ্যান চুরি হয়ে গেছে।

এ ঘটনায় তিনি স্থানীয় মো. শাকিল মিয়া (২১), পিতা–আবদুস ছামাদ, গ্রাম–বাগভান্ডার (ঝুঁকিয়া), ইউনিয়ন–ভূরুঙ্গামারীকে সন্দেহভাজন হিসেবে উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দেন। প্রধান শিক্ষক জানান, ধারণা করা হচ্ছে, ৩ জুন থেকে ২৩ জুলাইয়ের মধ্যে কোনো একসময় অভিযুক্ত ব্যক্তি ফ্যানগুলো চুরি করে নিয়ে গেছে।

আরও পড়ুনঃ ভূরুঙ্গামারীতে ভুয়া ডিবি পরিচয়ে প্রতারণা, দুইজন আটক

এ বিষয়ে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা বলেন, “খবর পেয়ে আমি সরেজমিনে বিদ্যালয়ে গিয়েছি এবং স্টোর রুম পরিদর্শন করেছি। ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখার জন্য প্রধান শিক্ষককে থানায় অভিযোগ করতে পরামর্শ দিয়েছি।”

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে এবং দ্রুত চোরকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।