spot_img

― Advertisement ―

spot_img

ভোটারদের সুবিধায় ডিজিটাল প্ল্যাটফর্ম চালু দিলশানা পারুলের

ঢাকা-১৯ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী দিলশানা পারুল ভোটারদের সুবিধার জন্য একটি আধুনিক ওয়েব প্ল্যাটফর্ম চালু করেছেন।এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভোটাররা শুধু নিজের...
প্রচ্ছদসারা বাংলারাজবাড়ীতে পুলিশের ওপর সন্ত্রাসীদের হামলা, আহত ২ পুলিশ সদস্য

রাজবাড়ীতে পুলিশের ওপর সন্ত্রাসীদের হামলা, আহত ২ পুলিশ সদস্য

মোঃ জাহিদুর রহিম মোল্লা, বালিয়াকান্দি প্রতিনিধিঃ রাজবাড়ীর পাংশায় পুলিশের ওপর সন্ত্রাসীদের পরিকল্পিত হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় পুলিশের দুই সদস্য এবং এক স্থানীয় ব্যক্তি আহত হয়েছেন।

বুধবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পাট্টা বিলপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ আলম শেখ নামে এক হামলাকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, পাংশা মডেল থানার এসআই (নিঃ) মো. নজরুল ইসলাম, এসআই (নিঃ) ওবায়দুর রহমান, এএসআই (নিঃ) পরিতোষ মজুমদার, কনস্টেবল হুমায়ুন কবির ও আতোয়ার রহমানসহ একটি টিম চাঁদাবাজি ও হামলা মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাতে গেলে তাদের লক্ষ্য করে পূর্ব থেকে ওত পেতে থাকা সবুজ (৩০), সজিব (২৫), সেন্টু (২৬)সহ ১০–১২ জন গুলি ছোড়ে। একই সঙ্গে তারা ককটেল ধরনের বিস্ফোরক ও ইট-পাটকেল নিক্ষেপ করে।

আরও পড়ুনঃ রাজশাহী কলেজ প্রাণিবিদ্যা বিভাগের মিলনমেলা ১৭ জানুয়ারি

এসময় গুলিতে স্থানীয় আকুল (৫৫) নামের একজন আহত হন। হামলার সময় এসআই নজরুল ইসলাম এবং কনস্টেবল আতোয়ার রহমান ইটের আঘাতে আহত হন। পরে এসআই নজরুলকে আলম শেখ কিল-ঘুষি মেরে আরও আহত করে। তবে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আলম শেখকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়, অন্য আসামিরা পালিয়ে যায়।

ঘটনার পর অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং টহল জোরদার করা হয়েছে।

পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন জানান, হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।