― Advertisement ―

spot_img

আগৈলঝাড়ায় ব্রিজ ঢালাইয়ে রডের বদলে বাঁশ ব্যবহার

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় একটি আয়রন ব্রিজের ঢালাই কাজে রডের বদলে বাঁশের কঞ্চি ব্যবহারের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য সোহেল মোল্লার বিরুদ্ধে। সরকারি বরাদ্দের পাশাপাশি...
প্রচ্ছদজাতীয়পিলখানা বিডিআর বিদ্রোহ পুনঃতদন্তে নতুন কমিশন গঠনের ঘোষণা

পিলখানা বিডিআর বিদ্রোহ পুনঃতদন্তে নতুন কমিশন গঠনের ঘোষণা

২০০৯ সালে পিলখানায় সংঘটিত বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্তে নতুন করে একটি কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, নতুন কমিশনের সুপারিশ অনুযায়ী বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

সোমবার(২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটার জন্য আরেকটা তদন্ত কমিশন গঠন করার কথা বলেছি, আমাদের প্রতিশ্রুতি আছে। আমাদের ইশতেহারেও আছে। আমরা বিডিআর বিদ্রোহের ঘটনাটা পুঙ্খানুপুঙ্খভাবে পুনঃতদন্ত অথবা একটি কমিশন গঠন করে কমিশনের রিপোর্ট অনুসারে কাজ করবো। আমরা ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।”

উল্লেখ্য, অধ্যাপক মুহাম্মদ ইউনূস–এর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর চব্বিশের ডিসেম্বর মাসে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় সাত সদস্যের একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করে। তৎকালীন বিডিআরের (বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ) সাবেক মহাপরিচালক এ এল এম ফজলুর রহমানকে কমিশনের প্রধান করা হয়েছিল।

আরও পড়ুনঃ অল্প সময়ের মধ্যে সিটি করপোরেশন নির্বাচন দেওয়া হবে: মির্জা ফখরুল

ওই তদন্ত কমিশন গত ৩০ নভেম্বর তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দেয়। কমিশনের প্রতিবেদনে নৃশংস এ হত্যাকাণ্ডে দলগতভাবে বাংলাদেশ আওয়ামী লীগ–এর সম্পৃক্ততার অভিযোগ এবং ভারতের সংশ্লিষ্টতার কথাও উল্লেখ করা হয়েছে বলে জানানো হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন কমিশনের মাধ্যমে সব দিক খতিয়ে দেখে ন্যায়বিচার নিশ্চিত করা হবে।