― Advertisement ―

spot_img

জবিতে আ.লীগ ও ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে পাঁচ কর্মকর্তা আটক

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে পাঁচ কর্মকর্তাকে মারধরের পর প্রক্টর...
প্রচ্ছদসারা বাংলাবীরগঞ্জে 'ইউএস প্রকল্প'-এর নামে চাকরির প্রলোভনে প্রতারণার অভিযোগ

বীরগঞ্জে ‘ইউএস প্রকল্প’-এর নামে চাকরির প্রলোভনে প্রতারণার অভিযোগ

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে কথিত বিদেশি অর্থায়নের ‘ইউএস প্রকল্প’র নামে চাকরির প্রলোভন দেখিয়ে বহু যুবকের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে বাদিয়াখালী দুঃস্থ মাতা মহিলা সমিতি (BDMMS) নামে একটি প্রতিষ্ঠান। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৩ কোটি ৬০ লাখ টাকার প্রকল্প চালুর কথা বলে বিভিন্ন পদে নিয়োগের আশ্বাস দেওয়া হয়। প্রতি প্রার্থীর কাছ থেকে ৩০-৪০ হাজার টাকা করে নেওয়ার অভিযোগ রয়েছে।

ইতোমধ্যে কয়েকজন টাকা জমা দিয়েছেন বলে জানা গেছে। তবে প্রকল্পের সরকারি অনুমোদন বা তহবিলের উৎস সম্পর্কে স্পষ্ট তথ্য মেলেনি।

আরও পড়ুনঃ আওয়ামী লীগের কার্যালয় খোলায় সরকারের সায় নেই: মির্জা ফখরুল

ভুক্তভোগীদের অভিযোগ, পাল্টাপুর ইউনিয়নের ঘোড়াবান্দ গ্রামের মাসুদ রানা ও তার স্ত্রী টুম্পা অর্থ সংগ্রহের সঙ্গে জড়িত। জেলা সমন্বয়কারী পরিচয়ে নিয়োগ পাওয়া বুলবুল দাবি করেন, টাকা লেনদেনের প্রতিবাদ করায় তাকে হয়রানি করা হচ্ছে।

এদিকে স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।