― Advertisement ―

spot_img

উচ্চশিক্ষার সংকট: দক্ষ গ্র্যাজুয়েট তৈরির পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ শিক্ষক প্রশিক্ষণ

সামরিক জগতে একটি বহুল প্রচলিত প্রবাদ রয়েছে—‘কঠিন প্রশিক্ষণ, সহজ যুদ্ধ’। অর্থাৎ প্রশিক্ষণ যত কঠোর ও বাস্তবসম্মত হবে, যুদ্ধক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা তত বাড়বে। একজন সৈনিকের...
প্রচ্ছদজাতীয়পুলিশ সংস্কারে স্বাধীন কমিশন গঠনের পরিকল্পনা: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ সংস্কারে স্বাধীন কমিশন গঠনের পরিকল্পনা: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে পুলিশ সংস্কারের অংশ হিসেবে একটি স্বাধীন পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা করছে সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ তথ্য জানান।

বৈঠকে পুলিশ সংস্কারের পাশাপাশি নিরাপত্তা খাতে সহযোগিতা, অভিবাসন ব্যবস্থাপনা, বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতি দমন কৌশল এবং বাণিজ্য সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রস্তাবিত পুলিশ কমিশন গঠনের ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন পরামর্শ ও কারিগরি সহায়তা দিতে পারে। তিনি জানান, প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ পুলিশকে আরও আধুনিক ও পেশাদার বাহিনীতে রূপান্তরে ইইউ আগ্রহ দেখিয়েছে।

আরও পড়ুনঃ রাজশাহী থেকে চট্টগ্রামে অভিযানে অপহরণকারী গ্রেফতার, ভিকটিম উদ্ধার

বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, এ বিষয়ে ইউরোপীয় দেশগুলোর অভিজ্ঞতা বাংলাদেশ কাজে লাগাতে পারে। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

দুর্নীতি দমনে কার্যকর কৌশল প্রণয়নের ওপর গুরুত্বারোপ করে ইইউ রাষ্ট্রদূত বলেন, এ খাতে প্রয়োজনীয় কারিগরি ও কৌশলগত সহায়তা দিতে প্রস্তুত রয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এ বিষয়ে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র দ্রুত নির্ধারণে সংশ্লিষ্টদের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।