― Advertisement ―

spot_img

“দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, অতীতে রাজনৈতিক ফায়দা হাসিলে এটি ব্যবহার হতো”

দেশে বর্তমানে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই বলে দাবি করেছেন সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, অতীতে ফ্যাসিবাদী আমলে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য ‘জঙ্গিবাদ’ শব্দটি ব্যবহার করা...
প্রচ্ছদসারা বাংলারায়পুরায় ছুরিকাঘাতে গৃহবধূ খুন, স্বামী পলাতক

রায়পুরায় ছুরিকাঘাতে গৃহবধূ খুন, স্বামী পলাতক

নরসিংদীর রায়পুরা উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে আফিয়া আক্তার (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত স্বামী সুজন মিয়া পলাতক রয়েছেন।

পুলিশ জানায়, সোমবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার হাইরমারা ইউনিয়নের হাইরমারা গ্রামের পালবাড়িতে এ ঘটনা ঘটে। পরে মঙ্গলবার সকালে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আফিয়া আক্তার পাঁচ ছেলে-মেয়েকে নিয়ে স্বামীর সঙ্গে ওই বাড়িতে বসবাস করতেন। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। ঘটনার রাতে কথা-কাটাকাটির একপর্যায়ে স্বামী সুজন মিয়া ক্ষিপ্ত হয়ে আফিয়াকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। পরে গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগের সত্যতা পায়নি ইইউ নির্বাচন মিশন

এ বিষয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।