― Advertisement ―

spot_img

জবিতে এআই ও আইটি ফেস্ট, অংশ নিচ্ছেন দেশ-বিদেশের প্রযুক্তিবিদরা

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), তথ্যপ্রযুক্তি, উদ্ভাবন ও ভবিষ্যৎ কর্মদক্ষতাকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শুরু হয়েছে ‘জেএনইউ এআই অ্যান্ড...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসঈদে ক্যাম্পাসে থাকা শিক্ষার্থীদের জন্য কুরবানির উদ্যোগ নিয়েছে জবি প্রশাসন

ঈদে ক্যাম্পাসে থাকা শিক্ষার্থীদের জন্য কুরবানির উদ্যোগ নিয়েছে জবি প্রশাসন

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকায় অবস্থানরত শিক্ষার্থীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। ঈদের সময় ক্যাম্পাসে অবস্থান করা শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে প্রশাসনের পক্ষ থেকে কুরবানির জন্য একটি গরু ও একটি খাশি ক্রয় করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে ব্যক্তিগত, আর্থিক কিংবা আবাসনজনিত কারণে অনেক শিক্ষার্থী নিজ নিজ বাড়িতে যেতে পারেন না। এসব শিক্ষার্থীদের ঈদকে আরও আনন্দময় ও অর্থবহ করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কুরবানির মাংস রান্না করে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের মাঝে বিতরণের পরিকল্পনা রয়েছে।

শিক্ষার্থীদের মধ্যে উদ্যোগটি ইতিবাচক সাড়া ফেলেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) পাঠাগার ও সেমিনার সম্পাদক মো. রিয়াসাল রাকিব সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, “ঈদের সময় যারা ক্যাম্পাসে থাকবেন, তাদের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কুরবানির জন্য একটি গরু ও একটি খাশি ক্রয় করা হয়েছে। এমন উদ্যোগের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ।” তিনি এ উদ্যোগের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকেও ধন্যবাদ জানান।

আরও পড়ুনঃ চীন সফরের প্রতিনিধি দলে জবি ছাত্রদলের কেউ না থাকায় ক্ষোভ

বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরিফুর রহমান তুহিন বলেন, “পরিবার থেকে দূরে থেকে ঈদ করা অনেক সময় কষ্টের হয়। তবে প্রশাসনের এমন মানবিক উদ্যোগ ক্যাম্পাসে ঈদের আনন্দ বাড়াবে এবং পারস্পরিক সৌহার্দ্য আরও দৃঢ় করবে।”

বিশ্ববিদ্যালয় প্রশাসনের একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, শিক্ষার্থীদের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সহানুভূতিশীল কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।