― Advertisement ―

spot_img

ইউনিয়ন বিএনপির সভাপতি- সম্পাদকের অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

মাহবুব ইসলাম, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অনিয়ম-দুর্নীতি, সরকারি প্রণোদনা আত্মসাৎ, সরকারি সেবা পেতে...
প্রচ্ছদসারা বাংলালক্ষ্মীপুরে সেচ্ছাশ্রমে ৫ কিলোমিটার সড়ক মরামত করছে সেচ্ছাসেবিরা

লক্ষ্মীপুরে সেচ্ছাশ্রমে ৫ কিলোমিটার সড়ক মরামত করছে সেচ্ছাসেবিরা

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে সেচ্ছাশ্রমে ৫ কিলোমিটার সড়ক মরামত করছে সেচ্ছাসেবিরা।

রবিবার সকাল থেকে স্থানীয় ১৬টি সেচ্ছাসেবি সংগঠনের দুই শতাধিক সেচ্ছাসেবি জেলার চন্দ্রগঞ্জ থানাধীন বটতলী কচুয়া সড়কের বটতলী – দত্তপাড়া বাজার পর্যন্ত সড়কটি মেরামত করে যানচলাচল উপযোগী করে তোলেন।

সাম্প্রতিক বন্যায় এ সড়কটি পানির নীচে তলিয়ে যায়।পরবর্তীতে পানি কমতে থাকলেও সড়কটির শতাধিক স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে সব ধরনের যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে নোয়াখালী জেলার চাটখিল, লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার সাথে চন্দ্রগঞ্জ থানার যোগাযোগ বন্ধ হয়ে যায়। 

বন্যারপানি কমতে থাকলেও সড়কে বড় বড় খানা খন্দকের কারণে যান চলাচল বন্ধ থাকে। এতে এই এলাকার হাটবাজার গুলোতে পন্য পরিবহন ও নিরাপদ যাতায়াত  বিঘ্নিত হতে থাকে। এই অবস্থা থেকে উত্তোরনের জন্য থানা এলাকার সৈয়দপুর অনলাইন ফাউন্ডেশন,সৈয়দপুর ক্রীড়া ও সমাজ কল্যাণ সংঘ,আলোকিত দক্ষিণ মাগুরী, পদ্ম পুকুরপাড় ফাউন্ডেশন সহ ১৫টি সে্চ্ছাসেবি সংগঠনের সেচ্ছাসেবিরা গর্তে ইট ও বালু ফেলে যানচলাচলের ব্যবস্থা করেন।

পদ্মপুকুর পাড় ফাউন্ডেশনের সভাপতি সাইফুল আলম সবুজ বলেন, এই সড়কের কারণে থানা এলাকার  তিন লাখ মানুষ মানবেতর জীবন যাপন করার কারণে আমরা সেচ্ছাসেবিরা সড়কটি মেরামতের উদ্যোগ গ্রহন করেছি। সৈয়দপুর ক্রীড়া সংস্থার সভাপতি নজরুল ইসলাম বলেন, আমরা সেচ্ছাসেবিরা ইট ও বালুদিয়ে সড়কের গর্তগুলো মেরামত করেছি এতে আমাদের প্রায় ৫ লাখ টাকা ব্যায় হয়েছে।

আরও পড়ুনঃ অসামাজিক কাজে আটক দুই শিক্ষককের আইনগত ব্যবস্থা না নিয়েই মুক্তি 

সৈয়দপুর অনলাইন এক্টিভিটিস ফোরামের সভাপতি আরিফুর রহমান বলেন, আমরা ১৫টি সেচ্ছাসেবি সংগঠন এ সড়কটি মেরামত করেছি।আমাদের সাথে পুনিয়া নগর মাদ্রাসার ছাত্র শিক্ষকরাও অংশ নিয়েছেন। 

সড়কটি মেরামত করার ফলে এ এলাকার মানুষের নিরাপদ যাতায়াত  ও পন্য পরিবহনের সুযোগ হয়েছে।