― Advertisement ―

spot_img

নিষিদ্ধ ছাত্রলীগের বুটেক্স কমিটি ঘোষণায় শিক্ষার্থীদের ক্ষোভ

বুটেক্স প্রতিনিধিঃ রাজনীতি নিষিদ্ধ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বুটেক্স শাখা কমিটি ঘোষণা করা হয়েছে। ছাত্রলীগের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে...
প্রচ্ছদসারা বাংলাচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও সার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও সার বিতরণ

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে খরিপ-২ মৌসুমের জন্য ২০২৪-২৫ অর্থবছরের প্রণোদনার আওতায় ৬৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ হলরুমে এই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফতাবুজ্জামান আল-ইমরান।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ মিয়া, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদাৎ হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুনাইন বিন জামান, পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার ও উপসহকারী কৃষি কর্মকর্তা গোলাম আজম কনকসহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ ‘আমি হাত দিয়ে যা ছুঁই তাই দুঃখ হয়ে যায়’ সুইসাইড নোট, শিক্ষার্থীর আত্মহত্যা

প্রত্যেক কৃষককে ১ কেজি পেঁয়াজ বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার, পলিনেট ও বালাইনাশক দেয়া হয়।

এ উদ্যোগ কৃষকদের উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে এবং স্থানীয় কৃষির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।