― Advertisement ―

spot_img

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল...
প্রচ্ছদসারা বাংলাফুলপুর বিএনপির নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফুলপুর বিএনপির নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফয়জুর রহমান, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসনের অভিযোগ তুলে কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় পদবঞ্চিত বিএনপির নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করেন।

বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় বিএনপি কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়। সেখানে বক্তারা অভিযোগ করেন, গত ৯ ফেব্রুয়ারি রাত ১১টায় আকস্মিকভাবে ফেসবুকে ফুলপুর উপজেলা বিএনপির ৯৪ সদস্য ও পৌর বিএনপির ৯৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। অথচ, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির পাঁচজন সক্রিয় সদস্য থাকা সত্ত্বেও তাদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি।

আরও পড়ুনঃ রামগঞ্জে জুলাই বিপ্লবে শহীদ ৬ পরিবারকে সম্মাননা ও প্রণোদনা প্রদান

নেতাকর্মীরা আরও অভিযোগ করেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে মামলা, হামলা ও দমন-পীড়নের শিকার অনেক ত্যাগী নেতাকে বাদ দিয়ে আওয়ামী লীগপন্থি ও বিতর্কিত ব্যক্তিদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে।

পদবঞ্চিত নেতাকর্মীরা দ্রুত এই বিতর্কিত কমিটি বাতিল করে দলের জন্য নিবেদিত ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি জানান। অন্যথায়, আগামী জাতীয় নির্বাচনে এই কমিটির নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেন তারা।