― Advertisement ―

spot_img

বগুড়ায় ৫ দফা দাবিতে বিড়ি শ্রমিকদের মানববন্ধন

বগুড়ায় পাঁচ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন বিড়ি শ্রমিকরা। বুধবার (১৩ মে) বেলা ১১টায় বগুড়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের সামনে আয়োজিত...
প্রচ্ছদসারা বাংলাচাঁপাইনবাবগঞ্জে ১৩০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী শ্যামল গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে ১৩০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী শ্যামল গ্রেফতার

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে নিষিদ্ধ মাদক হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সোমবার (২৮ এপ্রিল) সকালে পৌর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শ্যামল রবিদাস (২৮) জেলার সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের রামচন্দ্রপুর হাট এলাকার সুধির চন্দ্র রবিদাসের ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিএনসি জেলা কার্যালয়ের ‘ক’ সার্কেলের পরিদর্শক মো. ইলিয়াস হোসেন তালুকদারের নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল সোমবার সকাল ৮টার দিকে পৌর এলাকার মিস্ত্রীপাড়ার বাবুর বাড়িতে অভিযান চালায়।

আরও পড়ুনঃ হোস্টেল সিট ভাড়া কমানোসহ ৯ দফা দাবিতে রাজশাহী কলেজ ছাত্রদলের স্মারকলিপি

অভিযানের সময় বাড়ির ভাড়াটিয়া শ্যামলের কক্ষ থেকে ১৩০ গ্রাম নিষিদ্ধ হেরোইন, নগদ ৬৩ হাজার ৪১০ টাকা এবং হেরোইন পরিমাপক যন্ত্র উদ্ধার করা হয়। পরে শ্যামলকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

উপপরিচালক আরও জানান, গ্রেফতারকৃত শ্যামলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।