― Advertisement ―

spot_img

গ্রাম আদালতে কম খরচে ও স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি সম্ভব: ইউএনও

মো. মুক্তাদির হোসেন, বিশেষ প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম বলেছেন, স্থানীয় সরকারের সবচেয়ে তৃণমূল প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদের...
প্রচ্ছদসারা বাংলাভালুকায় তালাবদ্ধ ঘর থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

ভালুকায় তালাবদ্ধ ঘর থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলায় তালাবদ্ধ ঘর থেকে সাবিনা আক্তার (৪২) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী স্বপন মিয়া পলাতক রয়েছে, যা ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে সন্দেহ জোরালো করছে।

রবিবার (৮ জুন) দুপুরে উপজেলার সিডস্টোর উত্তর বাজার এলাকার আল-আমিন খান নয়নের ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সাবিনা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়নের তিরখী গ্রামের রুহুল আমিনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দিন থেকে সাবিনা ও তার স্বামীর মোবাইল ফোন বন্ধ থাকায় সন্দেহ জাগে। পরে স্বজনরা তাদের ভাড়া বাসায় এসে ঘরটি বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। জানালার ফাঁক দিয়ে তারা মেঝেতে পড়ে থাকা মরদেহ দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় থানায় খবর দেন।

নিহতের ছোট ভাই সাদ্দাম হোসেন অভিযোগ করে বলেন, “আমার বোন তিন সন্তানের জননী। তাকে পরিকল্পিতভাবে হত্যা করে বোনজামাই স্বপন মিয়া পালিয়ে গেছে। আমরা এই হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের কঠিন শাস্তি চাই।”

বাড়ির মালিক আল-আমিন খান নয়ন জানান, সাবিনা স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন এবং স্বামীর সঙ্গে মাঝে মাঝেই কলহ লেগে থাকতো।

আরও পড়ুনঃ কালীগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, “তালাবদ্ধ ঘর থেকে মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। তবে ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশের পাশাপাশি নিহতের পরিবারও দ্রুত বিচারের দাবি জানিয়েছে।