― Advertisement ―

spot_img

চুক্তি নবায়ন না হওয়ায় অনিশ্চয়তায় বুটেক্সের পাঁচ আউটসোর্সিং কর্মী

বুটেক্স প্রতিনিধিঃ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) আউটসোর্সিং প্রতিষ্ঠান সামাইরা জবস ব্রিজ লিমিটেডের অধীনে কর্মরত পাঁচজন কর্মচারীর চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রায় এক বছর পরও...
প্রচ্ছদসারা বাংলাপাঁচবিবিতে ঈদে অনন্য দৃষ্টান্ত: ২ হাজার পরিবারে মাংস বিতরণ ছাত্রনেতা শামীমের

পাঁচবিবিতে ঈদে অনন্য দৃষ্টান্ত: ২ হাজার পরিবারে মাংস বিতরণ ছাত্রনেতা শামীমের

আল আমিন, জয়পুরহাট প্রতিনিধি: ঈদুল আজহার ত্যাগ ও মানবিকতার চেতনা বাস্তবে রূপ দিতে জয়পুরহাটের পাঁচবিবিতে ব্যতিক্রমী এক উদাহরণ স্থাপন করেছেন ছাত্রদলের সাবেক নেতা শামীম হোসেন মন্ডল। তিনি নিজ অর্থায়নে ১৭টি গরু কোরবানি দিয়ে পৌরসভার ৯টি ওয়ার্ডের ২ হাজার দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে এক কেজি করে মাংস বিতরণ করেছেন।

রোববার (৮ জুন) সকাল ১১টায় পাঁচবিবি পৌর কমিউনিটি সেন্টারে এ মাংস বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলীম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর মন্ডল, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন মাস্টার, আটাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ নওশাদ আলী মন্ডল, বালিঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক সাইদুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সামছুল হুদা দুলাল, যুব নেতা হারুনুর রশিদ সজল, ছাত্রনেতা সাজ্জাদুর রহমান সাজ্জাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে আয়োজক শামীম হোসেন মন্ডল বলেন, “ঈদের আনন্দ যেন শুধু সামর্থ্যবানদের মধ্যে সীমাবদ্ধ না থাকে, সেই ভাবনা থেকেই এ আয়োজন করেছি। যেসব পরিবার কোরবানি দিতে পারেননি, অন্তত তারা যেন পরিবার নিয়ে একবেলা গোশত-ভাত খেতে পারেন—সেটাই ছিল আমার উদ্দেশ্য।”

আরও পড়ুনঃ ভালুকায় তালাবদ্ধ ঘর থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

এই মহতী উদ্যোগকে ঘিরে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ ও প্রশংসা দেখা গেছে। অনেকেই একে ঈদের আনন্দকে গরিব-দুঃখী মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন।

এমন মানবিক প্রয়াস আগামীতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা জানিয়েছেন এলাকাবাসী।