― Advertisement ―

spot_img

নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ, প্রশ্ন করায় সাংবাদিককে হুমকি

মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহী মহানগরীর শালবাগান পাওয়ারহাউজ মোড় থেকে বিজিবি স্কুল পর্যন্ত সড়ক সংস্কার কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, নিম্নমানের...
প্রচ্ছদসারা বাংলাউন্মুক্ত হলো রাজশাহীর রেল হাসপাতাল, এখন সেবা পাবে সবাই

উন্মুক্ত হলো রাজশাহীর রেল হাসপাতাল, এখন সেবা পাবে সবাই

মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহী প্রতিনিধিঃ স্বাস্থ্যসেবায় নতুন মাত্রা যোগ হলো রাজশাহীতে। রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্যসেবা বিভাগের যৌথ ব্যবস্থাপনায় পশ্চিমাঞ্চল রেলওয়ে হাসপাতাল এখন থেকে “রাজশাহী রেলওয়ে জেনারেল হাসপাতাল” নামে সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা করা হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) দুপুর ১টায় রাজশাহী রেলওয়ে হাসপাতাল প্রাঙ্গণে ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান এবং রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ ফাহিমুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ আফজাল হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মোঃ আবু জাফর, রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ রুপম আনোয়ার, মোঃ জিয়াউল হক, অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ড. জয়নাল আবেদীন, পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদসহ রেলপথ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও রাজশাহী বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

হাসপাতালটি যৌথ ব্যবস্থাপনায় পরিচালনার জন্য ইতোমধ্যে নিয়োগ পেয়েছেন ৪ জন চিকিৎসক, ১ জন মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব) এবং ১০ জন নার্স।

আরও পড়ুনঃ জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতির দাবিতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

উদ্বোধনী অনুষ্ঠানে দুই সচিব বলেন, “এখন থেকে শুধু রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরাই নয়, সাধারণ মানুষও এই হাসপাতালের সেবা নিতে পারবেন।” তাঁরা আরও বলেন, “জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া ও চিকিৎসা ব্যবস্থা আরও সহজ ও কার্যকর করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।”

তাঁরা আশা প্রকাশ করেন, রাজশাহী রেলওয়ে জেনারেল হাসপাতাল এখন থেকে রাজশাহীসহ পশ্চিমাঞ্চল রেলওয়ে অঞ্চলের স্বাস্থ্য ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আগের তুলনায় আরও উন্নত ও মানসম্মত সেবা প্রদান করবে।