― Advertisement ―

spot_img

ভুল প্রশ্নে এইচএসসি পরীক্ষা, কেন্দ্র সচিবসহ চারজনকে অব্যাহতি

মোঃ বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ভুল প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা নেওয়ার ঘটনায় কেন্দ্র সচিবসহ চারজনকে দায়িত্ব থেকে অব্যাহতি...
প্রচ্ছদসারা বাংলাফুলবাড়ীতে ধরলার ভাঙ্গনে বিলিন হচ্ছে ঘরবাড়িসহ ফসলি জমি

ফুলবাড়ীতে ধরলার ভাঙ্গনে বিলিন হচ্ছে ঘরবাড়িসহ ফসলি জমি

মোঃ বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে গত এক সপ্তাহের টানা ভারি বৃষ্টি পাতে ও উজান থেকে আসা পাহাড়ি ঢলের কারণে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চর গোড়কমন্ডপের ধরলার ভাঙ্গনে বিলিন হওয়ার চোখ রাঙ্গানি দিচ্ছে।

গত ছয় দিন থেকে কুড়িগ্রামের ফুলবাড়ীর নাওডাঙ্গা ইউনিয়নের চর গোড়কমন্ডপে টানা বৃষ্টিতে ধরলা নদী গর্ভে চলে যাচ্ছে চলাচলের রাস্তা, ফসলি জমি, ঘরবাড়িসহ বাঁশ বাগান।

হুমকির মুখে কোটি টাকা ব‍্যায়ে নির্মীত আশ্রয়ন কেন্দ মুজিব কেল্লাসহ প্রায় ৪৫০ টি পরিবার। চরম দুচিন্তায় আছেন নদী পাড়ের মানুষ!কখন যে তাদের বাড়িঘর নদীগর্ভে চলে যাবে।

স্থানীয়রা বলছেন,প্রতিবছর বৃষ্টি হলে ও বন‍্যা দেখা দিলে নদীর ভাঙ্গন শুরু হয়। দ্রুত বাঁধের ব‍্যবস্থা না করলে ও নদী শাসন না করা হলে নদী গর্ভে চলে যাবে বাপ দাদার ভিটা মাটি সহ ফসলি জমি।

আরও পড়ুনঃ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিদায়ী সেনাপ্রধানের পুষ্পস্তবক অর্পণ

নদী ভাঙ্গন বিষয়ে নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলী বলেন,এর আগেও জিও ব‍্যাগে বালু ভরাট করে নদীর কিনারা বেঁধেছি এবং তিনি আরো বলেন এমপি মহাদয়ের নির্দেশে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে যোগাযোগ করে সামরিক কিছু জিও ব‍্যাগের ব‍্যবস্থা করা হয় যা এখন ফেলানো হচ্ছে যা প্রয়োজনের তুলনায় কম।

এখন এই মূহুর্তে ভাঙ্গন ঠেকাতে প্রায় ৩০ হাজার জিও ব‍্যাগ প্রয়োজন। পানি উন্নয়ন বোর্ড কুড়িগ্রামের উদ্ধর্তন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি তারা আশ্বাস দিয়েছেন যত দ্রুত সম্ভব জিও ব‍্যাগ দিবেন।