― Advertisement ―

spot_img

উচ্চশিক্ষার সংকট: দক্ষ গ্র্যাজুয়েট তৈরির পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ শিক্ষক প্রশিক্ষণ

সামরিক জগতে একটি বহুল প্রচলিত প্রবাদ রয়েছে—‘কঠিন প্রশিক্ষণ, সহজ যুদ্ধ’। অর্থাৎ প্রশিক্ষণ যত কঠোর ও বাস্তবসম্মত হবে, যুদ্ধক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা তত বাড়বে। একজন সৈনিকের...
প্রচ্ছদসারা বাংলানান্দাইলে স্বেচ্ছাসেবকদলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

নান্দাইলে স্বেচ্ছাসেবকদলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (২০ আগষ্ট) বিকাল ৫ টার দিকে উপজেলা মাজার বাসস্ট্যান্ডে বিএনপির আঞ্চলিক কার্যালয়ের এই উপলক্ষে আলোচনা সভা ও ময়মনসিংহ -কিশোরগঞ্জ মহাসড়কে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি সদস্য, নান্দাইল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাসের খান চৌধুরী তত্ত্বাবধানে নান্দাইল উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবকদল শোভাযাত্রা বের করে। 

আরও পড়ুনঃ এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে ভাংচুর ও লুটপাটের অভিযোগ

শোভাযাত্রা শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নান্দাইল উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আশরাফুল আলমের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন -ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মো. নুরুল হক, বিশেষ অতিথি উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা বদরুজ্জামান বাদল, মো. কাঞ্চন মিয়া, আশফাকুল হক পাপ্পু, মশিউর রহমান মামুন,রাসেল সিকদার,ইমামুল হক কাঞ্চন, মো. শফিকুল হক সহ আরও অনেকে।