― Advertisement ―

spot_img

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ককটেল বিস্ফোরণ, উদ্ধার আরেকটি

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নিমতলা মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের খবর পাওয়া...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনশিক্ষাএনটিআরসিএতে বদল, নতুন আইনের খসড়া দেখুন

এনটিআরসিএতে বদল, নতুন আইনের খসড়া দেখুন

নিউজ ডেস্কঃ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) নামের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানটি বিলুপ্ত হচ্ছে। ইতিমধ্যে নতুন আইনের খসড়া তৈরি করা হয়েছে। সেটি অনুমোদন হলে এনটিআরসিএ পরিবর্তন হয়ে নতুন নাম হবে বেসরকারি শিক্ষক নির্বাচন ও নিয়োগ সুপারিশ কর্তৃপক্ষ (এনটিএসআরআরএ)।

গতকাল সোমবার (২৯ জুলাই) এনটিআরসিএর ওয়েবসাইটে নতুন আইনের খসড়া প্রকাশ করা হয়েছে।

এনটিআরসিএ ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ আইন, ২০০৫ রহিতক্রমে এর বিধানাবলি বিবেচনাক্রমে সময়ের চাহিদার প্রতিফলনে বেসরকারি শিক্ষক নির্বাচন ও নিয়োগ সুপারিশ কর্তৃপক্ষ আইন, ২০২৩-এর খসড়া প্রণয়ন করা হয়েছে।

আরও পড়ুনঃ মঙ্গলবার সরকারের দেশব্যাপী শোক পালনের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান

প্রণয়ন করা খসড়া আইনের কপি এনটিআরসিএর ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। খসড়া আইনের বিষয়ে কোনো মতামত/পরামর্শ থাকলে সংশ্লিষ্ট অংশীজনদের এনটিআরসিএর ই-মেইলে (ntrca2005@yahoo.com) পাঠানোর অনুরোধ করা হয়েছে।

বর্তমানে ‘বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ আইন, ২০০৫’-এ পরিচালিত হচ্ছে এনটিআরসিএ । তবে নতুন আইন বেসরকারি শিক্ষক নির্বাচন ও নিয়োগ সুপারিশ কর্তৃপক্ষ আইন, ২০২৪ নামে অভিহিত হবে।