― Advertisement ―

spot_img

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ককটেল বিস্ফোরণ, উদ্ধার আরেকটি

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নিমতলা মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের খবর পাওয়া...
প্রচ্ছদজাতীয়মঙ্গলবার সরকারের দেশব্যাপী শোক পালনের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান

মঙ্গলবার সরকারের দেশব্যাপী শোক পালনের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান

নিউজ ডেস্কঃ কোটা আন্দোলন ঘিরে নিহত ব্যক্তিদের স্মরণে মঙ্গলবার সরকারের দেশব্যাপী শোক পালনের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(শাবিপ্রবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা।

সোমবার(২৯ জুলাই) সন্ধ্যা সাতটায় এক বিবৃতিতে আন্দোলনের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব এ ঘোষণা দেন।

এর আগে সোমবার দুপুরে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। শোক পালনের জন্য মঙ্গলবার কালো ব্যাজ ধারণ এবং মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হবে। এ ছাড়া মন্দির-গির্জা-প্যাগোডায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

মন্ত্রিসভার এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে বিবৃতিতে আসাদুল্লাহ আল গালিব বলেন, ‘সরকারি মদদে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকার-দলীয় সন্ত্রাসী দিয়ে শত শত ছাত্র-জনতাকে হত্যা করে রাষ্ট্রীয় শোক ঘোষণা ছাত্রসমাজের সঙ্গে প্রহসনের সমান। রাষ্ট্রীয় শোক ঘোষণা ছাত্র-জনতা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে।’

আরও পড়ুনঃ আন্দোলনকারীদের লক্ষ্য করে টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, মুহূর্তে রণক্ষেত্র

বিবৃতিতে আসাদুল্লাহ আল গালিব আরও বলেন, ‘এখন প্রতিটি শহীদ আমাদের জন্য শক্তি; সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা; দাবি আদায়ের পথপ্রদর্শক। যতক্ষণ না পর্যন্ত ছাত্র-জনতার হত্যার দায় সরকার নিয়ে ক্ষমা প্রার্থনা করবে, ছাত্র-জনতার হত্যাকারীদের বিচার নিশ্চিত হচ্ছে, আমাদের আন্দোলন চলমান থাকবে।’

সোমবার বিকেলে সাড়ে চারটা পর্যন্ত সোয়া এক ঘণ্টাব্যাপী শাবিপ্রবি প্রধান ফটকে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন সিলেটের বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের অস্ত্রের মুখে বিবৃতি আদায়ের প্রতিবাদ, গুম-গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং ছাত্র-জনতার হত্যার বিচারের দাবিতে এ কর্মসূচি পালন করেন তাঁরা।