― Advertisement ―

spot_img

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ককটেল বিস্ফোরণ, উদ্ধার আরেকটি

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নিমতলা মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের খবর পাওয়া...
প্রচ্ছদখেলাধুলাক্রিকেটপিসিবি'র আমন্ত্রণ গ্রহণ করে ১৩ অগাস্ট দেশ ছাড়বে বাংলাদেশ টিম

পিসিবি’র আমন্ত্রণ গ্রহণ করে ১৩ অগাস্ট দেশ ছাড়বে বাংলাদেশ টিম

সূচি অনুযায়ী আগামী ২১ আগস্টে বাংলাদেশ দলের পাকিস্তান সফর করার কথা ছিল ১৭ আগস্ট দেশ ছাড়বে বাংলাদেশ। কিন্তু পরীক্ষা যে তার অতি সামনে, সে সব রাখে না ধ্যানে। সে ভাবেই টেস্ট ক্রিকেট এর আগে অনুশীলনে বাধা, পরীক্ষার আগে প্রিপারেশন এ নেই কোন আয়োজন।

এখন নতুন সূচিতে সোমবার (১৩ অগাস্ট) সকালে লাহোরে পৌঁছে যাবে তারা। পরে ১৬ অগাস্ট পর্যন্ত গাদ্দাফি স্টেডিয়ামে চলবে অনুশীলন।এরপর ১৭ অগাস্ট ইসলামাবাদে যাবে বাংলাদেশ। সেখানে তিন দিন অনুশীলনের পর শুরু হবে টেস্ট সিরিজের খেলা।

গত ৬ আগস্ট থেকে বাংলাদেশ আর্মির একটি প্যাট্রলদল প্রতিদিন একবার করে ঢু দিয়ে যায় বিসিবিতে।তবু নিরাপত্তা শঙ্কায় ভুগছে বিসিবি। অনেক বহিরাগত অনুমতি ছাড়া স্টেডিয়ামে প্রবেশ করছে।যথেষ্ট নিরাপত্তা অভাবে কোচরা যোগ দিচ্ছেন না ক্যাম্পে। এই জন্য ই নতুন সিদ্ধান্তের ডাক।

বাংলাদেশ দলের যথাযথ প্রস্তুতি নিশ্চিত করতেই মূলত আগেভাগে তাদের দেশে চলে যাওয়ার আমন্ত্রণ জানায় পিসিবি। পিসিবি’র আমন্ত্রণ গ্রহণ করে ৪ দিন আগেই পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ। এই সুযোগ করে দেওয়ায় বিবৃতিতে ওই দেশের ক্রিকেট বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি।

আরও পড়ুনঃ ‘আহলেহাদীছ সংগঠনের সাথে আওয়ামী রাজনীতি বা আদর্শের বিন্দুমাত্র সম্পর্ক নেই’

২০২০ সালের পর এবারই প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ। চার বছর আগের সফরে তিন টি-টোয়েন্টি ও একটি টেস্ট খেলে তারা। মাঝে ২০২৩ সালের এশিয়া কাপের দুটি ম্যাচ খেলতেও পাকিস্তান গিয়েছিল বাংলাদেশ।

সিরিজে প্রথম ম্যাচ শুরু হবে ২১ আগস্ট। দ্বিতীয় টেস্ট শুরু ৩০ আগস্ট থেকে।