― Advertisement ―

spot_img

উচ্চশিক্ষার সংকট: দক্ষ গ্র্যাজুয়েট তৈরির পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ শিক্ষক প্রশিক্ষণ

সামরিক জগতে একটি বহুল প্রচলিত প্রবাদ রয়েছে—‘কঠিন প্রশিক্ষণ, সহজ যুদ্ধ’। অর্থাৎ প্রশিক্ষণ যত কঠোর ও বাস্তবসম্মত হবে, যুদ্ধক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা তত বাড়বে। একজন সৈনিকের...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসইবি শিবিরের উদ্যোগে আল কুরআন অধ্যয়ন প্রতিযোগিতা

ইবি শিবিরের উদ্যোগে আল কুরআন অধ্যয়ন প্রতিযোগিতা

তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে ‘আল কুরআন অধ্যয়ন প্রতিযোগিতা’র আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সংগঠনের শাখা সভাপতি প্রতিবেদককে এ তথ্য জানান। আগামী ৫ মার্চ (১৫ রমাদান) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী বিনামূল্যে এ প্রতিযোগিতায় আবেদন করতে পারবেন।

জানা যায়, প্রতিযোগিতায় পবিত্র কুরআনের সূরা আলে ইমরান, সূরা নিসা, সূরা নূর ও সূরা যিলযাল ও তাফসির গ্রন্থ তাফহীমুল কুরআনকে নির্ধারণ করা হয়েছে। আগামী ১৩ মার্চ (২৩তম রমাদান) বিকেল ৩টা থেকে সংগঠনের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া অনলাইন ঠিকানায় ৪০ মিনিটে ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতায় প্রথম স্থান ৪ হাজার, দ্বিতীয় স্থান ৩ হাজার, তৃতীয় স্থান ২ হাজার এবং ৪র্থ-১০ম স্থান অধিকারী প্রত্যেকে পাবেন ১ হাজার টাকা করে পুরস্কার।

আরও পড়ুনঃ “ভাষা শহীদরা শিখিয়েছেন কীভাবে অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে হয়”

অনলাইনে আবেদনের লিংক ‘https://forms.gle/zjY3a41eAExBnuKr6’। আবেদনকৃত ছাত্র-ছাত্রীদের দিক নির্দেশনার জন্য পৃথক দুটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করা হবে।

এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুব আলী বলেন, শিক্ষার্থীদেরকে কুরআনের আলোয় গড়ে তুলতে এবং সঠিক অর্থ ও ব্যাখ্যা জানার প্রতি আগ্রহী করে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা চাই কুরআন শিক্ষা ব্যক্তি, সমাজ, রাষ্ট্র সকল জায়গায় প্রতিফলিত হোক, কুরআনের ছাঁচে একটি জাতি গঠিত হোক।