
আব্দুল্লাহ আল জুবায়ের, বিএল কলেজ প্রতিনিধিঃ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ব্রজলাল কলেজ(বিএল কলেজ) ছাত্রদল যথাযোগ্য মর্যাদায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবসটি স্মরণে কলেজ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করেন কলেজ ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম সাজিদ, সহ-সভাপতি মো. সজল মৃধা এবং সাধারণ সম্পাদক মো. রিফাত ইসলাম।
আরও পড়ুনঃ দেশে এক মাসের জ্বালানি তেলের মজুত রয়েছে—মন্ত্রিপরিষদ সচিব
এছাড়াও কলেজ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে তারা মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।
নেতৃবৃন্দ বলেন, মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির গৌরবময় অর্জনের প্রতীক। শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।



