
আব্দুল্লাহ আল জুবায়ের, বিএল কলেজ প্রতিনিধিঃ খুলনার সরকারি ব্রজলাল (বি.এল.) কলেজের গণিত বিভাগ পরিচালিত সংগঠন ‘পাই ক্যারিয়ার ক্লাব’-এর ২০২৬–২০২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি এ কমিটি অনুমোদন দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুল্যাহ আল জুবায়ের এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাশেদুজ্জামান রাশেদ। নতুন কমিটিকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে।
নবনির্বাচিত সভাপতি আব্দুল্যাহ আল জুবায়ের বলেন, পাই ক্যারিয়ার ক্লাবকে একটি কার্যকর ও শিক্ষার্থীবান্ধব প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলাই তাদের লক্ষ্য। দক্ষতা উন্নয়ন, চাকরি প্রস্তুতি, গবেষণামুখী উদ্যোগ এবং ক্যারিয়ারভিত্তিক কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে কাজ করার পরিকল্পনার কথাও জানান তিনি। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ক্লাবকে আরও গতিশীল ও প্রভাবশালী করে তোলার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ বলেন, শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতিতে কার্যকর ভূমিকা রাখতে নিয়মিত কর্মশালা, সেমিনার ও নেটওয়ার্কিং প্রোগ্রাম আয়োজন করা হবে। ক্লাবকে একটি সক্রিয় ও অংশগ্রহণমূলক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
গত ২০ এপ্রিল ক্লাবের প্রধান উপদেষ্টা গণিত বিভাগের সহযোগী অধ্যাপক শাহা মোহাম্মদ তারিফ হোসাইন এবং বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শেখ জহিরুল ইসলাম নতুন কমিটির অনুমোদন প্রদান করেন। পরে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য পদে সহ-সভাপতি হিসেবে আমিনুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক তমা মজুমদার, সাংগঠনিক সম্পাদক মেহমুদা রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মায়েশা ফাহমিদা, কোষাধ্যক্ষ বাধন মল্লিক এবং জনসংযোগ বিষয়ক সম্পাদক হিসেবে ধ্রুব খান দায়িত্ব পেয়েছেন।
আরও পড়ুনঃ “দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, অতীতে রাজনৈতিক ফায়দা হাসিলে এটি ব্যবহার হতো”
এছাড়া দপ্তর সম্পাদক জুবায়ের হোসাইন, প্রশিক্ষণ ও কর্মশালা সম্পাদক সালাউদ্দিন সাবাদ, প্রচার সম্পাদক ইশতিয়াক হোসেন, আইটি বিষয়ক সম্পাদক শিহাবুর রহমান নাঈম এবং ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক হিসেবে মো. আশিক দায়িত্ব পালন করবেন।
আরও আছেন ইভেন্ট ম্যানেজার আলিফ হাসান, সহ-মিডিয়া ও যোগাযোগ বিষয়ক সম্পাদক অভি, লজিস্টিক সম্পাদক সানজিদ মেহতাব, গবেষণা ও উন্নয়ন সম্পাদক সাদিয়া জাবিন সানি এবং ইন্টার্নশিপ সমন্বয়ক হিসেবে ফারজানা আক্তার লিজা দায়িত্ব পেয়েছেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন হুরে জান্নাত, সাহিদ ইসলাম ইমন, সাকিব হাসান, জান্নাতুল জেবা, সানজিদা আলম, উৎস ঘোষ, ফারিয়া লিটন মিম, রিদান বিন উবাইদ, তাসপিয়া তাবাসসুম হাবিবা, সানজিদা রহমান তিশা ও সৌরভ পাল।
নবগঠিত এই কমিটির মাধ্যমে ‘পাই ক্যারিয়ার ক্লাব’ শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।



