― Advertisement ―

spot_img

রসায়ন ফ্রি মডেল টেস্ট- ১ ( SSC Chemistry MCQ)

রসায়ন মডেল টেস্ট - Chemistry MCQ (বহুনির্বাচনি) পরীক্ষা দিয়ে নিজের প্রস্তুতি যাচাই করে নিন। এসএসসি পরীক্ষায় রসায়নে A+ পাওয়ার দৌরে এগিয়ে যান।এসএসসি পরীক্ষায় ভালো...
প্রচ্ছদসারা বাংলারাজশাহীতে মুক্তিযোদ্ধার বাড়ি দখলের অভিযোগ, সন্ত্রাসীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

রাজশাহীতে মুক্তিযোদ্ধার বাড়ি দখলের অভিযোগ, সন্ত্রাসীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

এম. শাহাবুদ্দিন, রাজশাহী: রাজশাহী নগরীর রাজপাড়া থানার চন্ডিপুর এলাকায় এক মুক্তিযোদ্ধার বাড়ি জোরপূর্বক দখল, পরিবারের সদস্যদের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে স্থানীয় একদল সন্ত্রাসীর বিরুদ্ধে। হামলার প্রতিবাদে এবং বসতভিটা ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মুক্তিযোদ্ধার সন্তান শাহাজাদা সামাদ সুমন।

বুধবার (২৮ মে) বেলা সাড়ে ১১টায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, তার পিতা বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুস সামাদের পৈতৃক ভিটায় গড়ে ওঠা তিনতলা বাড়িটি ২০১০ সালে হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের একটি টেন্ডারের মাধ্যমে মিসকি আলম নামে এক ব্যক্তি পান। পরে নগদ অর্থে বাড়িটি মিসকির কাছ থেকে কিনে নেন সুমন।

তিনি জানান, বাড়িটি কেনার সময় মিসকি আলম তার কাছ থেকে ১১ লাখ টাকা গ্রহণ করেন এবং লিখিত চুক্তির মাধ্যমে সম্পত্তির হস্তান্তর করেন। এরপর সুমন হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনে বাকি ৭০ শতাংশ অর্থ পরিশোধ করলেও রেজিস্ট্রি বুঝে পাননি। বিষয়টি নিয়ে আদালতে দেওয়ানি মামলা চলমান রয়েছে (মামলা নম্বর-২৩/২০১৯)।

সংবাদ সম্মেলনে সুমন অভিযোগ করেন, মঙ্গলবার (২৭ মে) সকাল ৯টার দিকে মিসকি আলম ও মাইনুদ্দিনের নেতৃত্বে ৩৫-৪০ জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল তার বাড়িতে হামলা চালায়। তারা তার পরিবারের সদস্যদের মারধর করে ঘর থেকে বের করে দেয় এবং ঘরের মালামাল লুট করে দখল নেয়। হামলার ঘটনায় তিনি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান।

তিনি আরও বলেন, “সন্ত্রাসীদের প্রাণনাশের হুমকি ও ভয়ভীতির মধ্যে আমরা পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় আছি। বাড়ি ফিরতে পারছি না। আমি প্রশাসনের কাছে দখলদারদের দৃষ্টান্তমূলক শাস্তি ও আমাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”

আরও পড়ুনঃ ইবির অর্থনীতি বিভাগের ৩১তম ব্যাচের বিদায় র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

এ বিষয়ে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম জানান, “ঘটনার বিষয়ে থানায় অভিযোগ দায়ের হয়েছে। আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।”

ভুক্তভোগী মুক্তিযোদ্ধার পরিবারের এ ঘটনায় স্থানীয় মহলে তীব্র প্রতিক্রিয়া ও নিন্দা দেখা দিয়েছে। সুশীল সমাজ ও সাধারণ মানুষ প্রশাসনের হস্তক্ষেপ এবং মুক্তিযোদ্ধা পরিবারের প্রতি যথাযথ সম্মান ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন।